শনিবার, ২৭ জুন ২০২৬

নাটোরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

- Advertisement -
Single page 1st Paragraph

নাটোরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার পূর্বঘোষিত কর্মসূচি ঘিরে ভোর থেকেই জেলা কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। এর মধ্যে সকাল পৌনে ৭টার দিকে একদল দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে ২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। সেই সময় আরও ২টি ককটেল নিক্ষেপ করলেও তা বিস্ফোরিত হয়নি। পরে পুলিশ গিয়ে সেটা উদ্ধার করে। এই ঘটনায় কেই হতাহত হননি।

এরপর বিএনপির কর্মসূচি স্বাভাবিকভাবে চলা শুরু হলেও বৃষ্টির কারণে তা বন্ধ হয়ে যায়।

জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ  বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা ককটেল নিক্ষেপ করে আমাদের কর্মসূচি বানচাল করতে চেয়েছে। কিন্তু তা পারেনি। আমরা আমাদের কর্মসূচি যথাসময়ে চালিয়ে যাচ্ছিলাম। পরে বৃষ্টির কারণে তা বন্ধ করে দিতে হয়।’

নাটোরের পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে এই ঘটনা ঘটেছে। কে বা কারা তা করেছে, সেটা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনা তদন্ত করছে।’

জেলা বিএনপির আজকের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান লালু।

একই দিনে বিএনপি কার্যালয়ে কাছাকাছি স্থানে সমাবেশ করছে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও রিকশা শ্রমিক লীগ।

 

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...