মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

জাপানে পুলিশসহ ৪ জনকে হত্যায় স্পিকারের ছেলে গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

জাপানের মধ্যাঞ্চলীয় প্রদেশ নাগানোতে বন্দুক ও ছুরি হামলায় দুই নারী ও দুই পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় মাসানোরি আওকি (৩১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
তিনি নাগানোর প্রাদেশিক সংসদের স্পিকার মাসামিচি আওকির বড় ছেলে। শুক্রবার তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। খবর জাপান টাইমসের।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৪টা ২৫ মিনিটে নাগানোর প্রত্যন্ত অঞ্চলে মাসানোরি আওকির হামলায় হতাহতের ওই ঘটনা ঘটে।মাসানোরি আওকি প্রথমে এক নারীকে প্রায় এক ফুট লম্বা একটি ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন।

হত্যার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ তাকে খুনের কারণ জানতে চাইলে তিনি বলেন, তাকে খুন করেছি। কারণ আমি তাকে হত্যা করতে চেয়েছিলাম।

গ্রেফতার এড়াতে ওই যুবক তার বাবার বাসভবনে ঢুকে পড়েন। সেখানে চার ঘণ্টা অবস্থান করেন তিনি।

অস্ত্র নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠিন হওয়ায় জাপানে বন্দুক হামলার মতো ঘটনা একেবারে বিরল। দেশটিতে কেউ অস্ত্র কিনতে চাইলে, তাকে কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে লাইসেন্স পেতে হয়।

তবে সম্প্রতি দেশটির সবচেয়ে বেশি মেয়াদি প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর বন্দুক হামলার ঘটনায় অস্ত্র আইন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় দেশটিতে।

এই বিভাগের সব খবর

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্ষা মৌসুমে থেমে থেমে বৃষ্টির কারণে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। তাই আগস্ট-সেপ্টেম্বর...

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

সর্বশেষ

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...