শনিবার, ২৭ জুন ২০২৬

হাটহাজারীতে হুইল চেয়ার বিতরন, সন্মাননা প্রদান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান 

হাটহাজারীতে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরন, প্রবীন ও শ্রেষ্ঠ সন্তান সন্মাননা প্রদান,  ক্রীড়াও  সাংস্কৃতিক  প্রতিযোগিতার  পুরস্কার বিতরনী অনুষ্ঠান গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। পি কে এস এফ  এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি  দারিদ্র দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি (সমৃদ্ধি) কর্মসূচির আওতায়  এই অনুষ্ঠানের আয়োজন করেন।
গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি এস এম সরোয়াদ্দী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম। প্রধান বক্তা ছিলেন ৪ নং গুমানমর্দ্দন ইউ পি চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া।
ঘাসফুলের গুমানমর্দ্দন ইউনিয়ন সমন্ময়কারী মোহাম্মদ রিদুয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুলতানুল আলম চৌধুরী, মাস্টার শফিউল আলম, মাস্টার মোহাম্মদ মূছা, বীরমুক্তিযোদ্ধা আমিনুর রহমান, ইউ পি সদস্য নূরুল আবসার প্রমূখ। অনুষ্ঠানে ১ শ ৩৫ প্রবীন, ৪৫ জন শিক্ষার্থী, ৩৩ জন যুব ও যুবনারী, ৫ জন শ্রেষ্ট প্রবীন, ৫ জন শ্রেষ্ঠ সন্তান ও ৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়।
বক্তারা সরকারের  পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...