শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

রাঙামাটিতে খুন হওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

রাঙামাটি শহরে রাতের অন্ধকারে ছুরিকাঘাত করে প্রভাত চাকমা(৫০) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে অজ্ঞাতনামা হন্তারকরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার সময় রাঙামাটি শহরের রাঙ্গাপানিস্থ মোনঘর এলাকার সেগুন বাগান থেকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: আরিফুল আমিন জানিয়েছেন, উদ্ধারকৃত মরদেহটি আমরা ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি। তিনি জানান, নিহত ব্যক্তির নাম প্রভাত চাকমা এবং তিনি রাঙামাটি শহরের দেবাশীষ নগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা এলাকায়।

ওসি জানান, প্রাথমিকভাবে মরদেহের বাম কাঁধে ধারালো ছুরি দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারনা করছি প্রচুর রক্তক্ষরণের ফলে তিনি মারা গেছেন। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বিস্তারিত জানা যাবে।

এই ঘটনায় বিস্তারিত খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওসি আরিফুল আমিন।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...