মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

চীনের শেষ সম্রাটের ঘড়ি নিলামে ৬২ লাখ ডলারে বিক্রি হলো

- Advertisement -
Single page 1st Paragraph

 চীনের কিং রাজবংশের শেষ সম্রাট, যার জীবনের ভিত্তিতে অস্কার বিজয়ী সিনেমা “দ্য লাস্ট এম্পেরর” তৈরি করা হয়েছে, সেই সম্রাটের একটি ঘড়ি মঙ্গলবার হংকংয়ের নিলামে নতুন রেকর্ড সৃষ্টি করে ৬২ লাখ ডলারে বিক্রি হয়েছে।নিলাম সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, হংকংয়ে বসবাসকারী একজন এশীয় সংগ্রাহক ফোনের মাধ্যমে এই দুর্লভ প্যাটেক ফিলিপ ঘড়িটি কেনেন, যেটি একসময় সম্রাট আইসিন-গিয়োরো পুয়ির মালিকানায় ছিল।

ফিলিপস এশিয়া নামের নিলাম প্রতিষ্ঠানের হেড অফ ওয়াচেস টমাস পেরাজি রয়টার্সকে বলেন, এটাই কোনো সম্রাটের মালিকানায় থাকা হাতঘড়ি নিলামের ক্ষেত্রে “সর্বোচ্চ মূল্য”। নিলাম সংস্থা আরও জানায়, প্যাটেক ফিলিপের রেফারেন্স ৯৬ কোয়ানতিয়েমে লুন টাইমপিস ধরনের মাত্র ৮টি ঘড়ির মধ্যে এটি একটি। পুয়ি সোভিয়েত ইউনিয়নে কারারুদ্ধ থাকার সময় তার রুশ দোভাষিকে এই ঘড়িটি উপহার দেন । এটি খুব সহজেই প্রাক-নিলাম প্রাক্কলিত ৩০ লাখ ডলারের মূল্যকে ছাড়িয়ে যায়। ১৯০৬ সালে জন্ম নেওয়া পুয়ি ছিলেন চীনের কিং রাজবংশের শেষ সম্রাট।

তিনি ২ বছর বয়সে রাজত্ব শুরু করেন।নিলাম সংস্থাটি জানায়, তারা ৩ বছর ধরে ঘড়ি বিশেষজ্ঞ, ইতিহাসবিদ, সাংবাদিক ও বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে ঘড়িটির ইতিহাস ও উৎস যাচাই করার জন্য গবেষণা করেছে। পেরাজি রয়টার্সকে জানান, এই ঘড়িটি ছিল সে আমলে প্যাটেকের নির্মাণ করা সবচেয়ে সেরা ঘড়ি।সাংবাদিক রাসেল ওয়ার্কিং ২০০১ সালে পুয়ির দোভাষি ঘিওর্ঘি পারমিয়াকভের সাক্ষাৎকার নেন। তিনি জানান, সম্রাট সোভিয়েত ইউনিয়নে তার শেষ দিনে পারমিয়াকভকে ঘড়িটি উপহার দেন। এর অল্প সময় পর তিনি চীনে প্রত্যাবাসিত হন। ওয়ার্কিং মন্তব্য করেন,তার মনে (পুয়ি) যারা বিশেষ স্থান অধিকার করতে সক্ষম হয়েছিল, তাদের জন্য এ ধরনের কিছু কাজ তিনি মাঝে মাঝে করতেন। সূত্র :- আল জাজিরা ও রয়টার্স।

এই বিভাগের সব খবর

জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি

২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। যদিও তা আগের বছরের একই সময়ের তুলনায় ১...

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্ষা মৌসুমে থেমে থেমে বৃষ্টির কারণে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। তাই আগস্ট-সেপ্টেম্বর...

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

সর্বশেষ

জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি

২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৩ দশমিক ৮৯ বিলিয়ন...

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...