মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

বেলগ্রোদ ইস্যুতে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করছে যুক্তরাষ্ট্র,ছবি প্রকাশ করেছে রাশিয়া

 ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগ্রোদের ভেতরে সশস্ত্র ব্যক্তিদের হামলার ঘটনা থেকে নিজেদের দূরত্বে সরিয়ে রাখছে যুক্তরাষ্ট্র।রাশিয়া দাবি করেছে,হামলাকারীরা যুক্তরাষ্ট্রের নির্মিত হামভি সাঁজোয়া যান সহ পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র নিয়ে বেলগ্রোদে হামলা চালিয়েছিলো।প্রমান স্বরূপ ক্ষতিগ্রস্ত সাঁজোয়া যানের ছবিও প্রকাশ করেছে তারা।
এরই জবাবে যুক্তরাষ্ট্র জানিয়েছে,রাশিয়ার ভেতরে হামলা চালানোর ব্যাপারে তারা কোন উৎসাহ দেয়নি বা সহায়তাও করেনি। রাশিয়া দুই দিনের অভিযানে ইউক্রেন থেকে প্রবেশ করা সশস্ত্র হামলাকারীদের পরাস্ত করেছে।ইউক্রেনের বেলগ্রোদ সীমান্ত অঞ্চলে সোমবার ওই হামলার ঘটনা ঘটে।গত বছর প্রতিবেশী দেশে ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর থেকে সীমান্ত অতিক্রম করে এটা রাশিয়ায় হামলা চালানোর অন্যতম বড় ঘটনা।খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র ওই হামলায় ব্যবহৃত হয়েছে, এমন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ব্যাপারটি স্বীকার করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন,এসব খবরের সত্যতা নিয়ে তার দেশের সন্দেহ রয়েছে।
২৩শে মে মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে ম্যাথু মিলার বলেছেন,সেখানে কীভাবে যুদ্ধ চালানো হবে,এটা একান্তই ইউক্রেনের ব্যাপার। বেলগ্রোদ সীমান্তের কাছাকাছি গ্রামগুলোয় গোলা বর্ষণ শুরু হওয়ার পর বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। রাশিয়া জানিয়েছে, তাদের অভিযানে ৭০ জন হামলাকারী নিহত হয়েছে।তাদের দাবি এই যোদ্ধারা ইউক্রেন থেকে এসেছে।তবে ওই ঘটনার সঙ্গে কোন রকম জড়িত থাকার বক্তব্য নাকচ করেছে ইউক্রেন। তাদের দাবি, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিনের বিরোধী দুটি আধা সামরিক বাহিনী ওই হামলার পেছনে রয়েছে। সোমবারের হামলার পরে রাশিয়া সেখানে একটি সন্ত্রাস-বিরোধী অভিযান চালাতে বাধ্য হয়। সেখানে যোগাযোগ নজরদারি এবং মানুষজনের চলাচলে কড়াকড়ি আরোপের বিশেষ ক্ষমতাও দেয়া হয় স্থানীয় কর্তৃপক্ষকে।পরদিন দুপুর নাগাদ সেসব কড়াকড়ি তুলে নেয়া হয়। সূত্র:-বিবিসি ও এপি।

এই বিভাগের সব খবর

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্ষা মৌসুমে থেমে থেমে বৃষ্টির কারণে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। তাই আগস্ট-সেপ্টেম্বর...

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

সর্বশেষ

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...