শনিবার, ২৭ জুন ২০২৬

হাটহাজারীতে  ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

হাটহাজারীতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। গত সোমবার স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে  উপজেলা ভূমি অফিস চত্বরে  এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল আলম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়াও ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ জায়নুল আবেদীন। বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল হোসেন মুহুরী ও সাংবাদিক বোরহান উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অনলাইন মিলবে সেবা সশরীরে ভূমি অফিসে যেতে হবে না। এখানে দালালের দৌরাত্ম থাকবে না।  মানুষের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে অনলাইন ভূমি সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ভূমি মন্ত্রণালয় ও চট্টগ্রামের জেলা প্রশাসন  নিরলসভাবে কাজ করছে।
জনগণ উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে কাঙ্খিত সেবা না পেলে বা কোন ধরণের হয়রানির শিকার হলে সরাসরি সহকারী কমিশনার (ভূমি) কিংবা ইউএনও কে অবহিত করার আহ্বান জানান উপস্হিত কর্মকর্তারা। বর্তমান  সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছে। ভূমি ব্যবস্হাপনা ডিজিটালাইজ করে জনগনের দোরগোড়ায় সেবা প্রদান করার উদ্যোগ গ্রহন করেছে সরকার। অন লাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই নাম জারী, ই পর্চা অন লাইন জলমহাল ব্যবস্হাপনা, ডিজিটাল রেকর্ড রুম থেকে মৌজাম্যাপ ম্যাপ ও পর্চা ডাকযোগ সরবরাহসহ বিভিন্ন সেবা ইতিমধ্যে জনগনকে প্রদান করা হচ্ছে। ভূমি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাধারণ নাগরিকদের সচেতন করার লক্ষ্যে সারা দেশে ভূমি সেবা সপ্তাহ উদযাপন করার উদ্যোগ গ্রহন করেছে বর্তমান সরকার। তারই ধারাবাহিকতায় হাটহাজারীতে ও ভূমি সেবা সপ্তাহ মহাসমারোহে উদযাপন করা হয়।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...