শনিবার, ২৭ জুন ২০২৬

রাউজানে পাওনাদারের ঘরে লাশ উদ্ধারের ঘটনায় এক আসামী গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে পাওনাদারদের ঘরে কাজী দিদারুল আলম (৫২) নামের এক ঋণগ্রহীতা লাশ উদ্ধারের ঘটনার একসপ্তাহ পর অন্যতম মূল হোতা মো. ইদ্রিস মিয়া (৫০) কে গ্রেপ্তার করেছেন র্যাব-৭।
২৩ মে (মঙ্গলবার) সকালে র্যাব তাকে রাউজান থানায় হস্তান্তর করেন। রাউজান থানা পুলিশ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুর ১ টায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছেন বলে নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন।
এরপূর্বে র্যাব-৭ মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার একটি আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়া মুহাম্মদ ইদ্রিস মিয়া রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়া গ্রামের খলিল দফদারের বাড়ির মৃত নুরুল আমিনের ছেলে। এছাড়া তিনি নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক।
উল্লেখ্য, গত ১৬ মে (মঙ্গলবার) বেলা ৩ টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোকামীপাড়া গ্রামের মৃত সায়ের আহমেদের পুত্র মো. ইউনুসের (পাওনাদার) শয়ন কক্ষ হতে কাজী দিদারুল আলমের (৫২) মরদেহ উদ্ধার করেন রাউজান থানা পুলিশ। নিহত কাজী দিদারুল আলম একই গ্রামের কাজী বাড়ির কাজী শামশুল আলমের ছেলে। এই ঘটনার পরের দিন নিহতদের পুত্র কাজী মিনারুল আলম ইমন (২২) বাদী হয়ে ৩৪৩/৩০৬/৩৪ ধারায় মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন একই গ্রামের ইউনুচ ড্রাইভারের বাড়ির মৃত সায়ের আহমদের ছেলে মুহাম্মদ ইউনুছ (৫০), খলিল দফাদারের বাড়ির মৃত নুরুল আমিনের ছেলে মুহাম্মদ ইদ্রিস মিয়া (৫০), চট্টগ্রাম নগরীর চাঁন্দগাওয়ের বাসিন্দা মুহাম্মদ আলমগীর (৫০) ও ফেরদৌস নামের একজনসহ অজ্ঞাত আরও সাত আটজন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত কাজী দিদারুলের কাছ থেকে আসামিরা ৮ থেকে ১০ লাখ টাকা পাওয়ার দাবী করতেন।
নানাভাবে পাওনা টাকা আদায়ে চাপ দিতেন ইউনুছ আর ইদ্রিসের নেতৃত্বে সাত আটজন। এরপর গত আড়াই বছর আগে বাড়ি ছেড়ে স্ত্রী সন্তান নিয়ে চট্টগ্রাম নগরে চলে যান দেনাদার দিদারুল। তবে পরিবার বলছে মাসে মাসে দেনাশোধ করতে পাওনাদারদের কিস্তি হিসেবে টাকা দিতেন দিদারুল।
এরমধ্যে গত শুক্রবার রাতে দিদারুলকে চট্টগ্রাম নগর থেকে তুলে আনেন ইউনুস আর ইদ্রিস মিয়াসহ সাত আটজন। সবাই মিলে আটকে রাখেন ইউনুছের পাকা বাড়ির একটি বদ্ধ কক্ষে। এর মধ্যে গত মঙ্গলবার বিকেলে ইউনুছের পাকা বাড়ির ওই কক্ষে খাটের উপর গলায় লুঙ্গি পেছানো ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। পরে থানায় মামলা হয়।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...