মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

চাটখিলের বাশার হত্যা মামলার মূল আসামীসহ গ্রেপ্তার ২

- Advertisement -
Single page 1st Paragraph

নোয়াখালীর চাটখিল থানার চাঞ্চল্যকর বাশার হত্যাকান্ডের এজাহারনামীয় মূল আসামীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ২২ মে বিকাল ৪ টায় মুন্সিগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানাধীন গোলচত্ত্বর এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নোয়াখালী চাটখিল থানার চাঞ্চল্যকর “বাশার” হত্যা মামলার এজাহারনামীয় মূল আসামী মোঃ ফরহাদ (২৩), এবং মোঃ রাহাদ (১৯) উভয় পিতা- মোঃ নুরুল হক, সাং-পশ্চিম শোশালিয়া, দেওয়ানবাড়ি, থানা- চাটখিল, জেলা- নোয়াখালী’দেরকে গ্রেপ্তার করে।

সূত্র জানায় ভিকটিম বাশার এবং গ্রেফতারকৃত আসামীদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। গত ৩ মে  ভিকটিম বাশার এর ভাই চাটখিল থানাধীন শোশালিয়া সাকিনস্থ মোশারফ হোসেন মডেল হাইস্কুল সংলগ্ন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বিবাদীদের ১০/১২ জন এর একটি গ্রুপ ভিকটিম বাশার এর ভাইকে আক্রমণ করে। বাশার ঘটনাস্থলে তার ভাইকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। এতে পূর্ব-শত্রুতার জের ধরে বিবাদীরা ভিকটিম বাশারকে তার ভাইকে সহ এলোপাথাড়ি মারধর করতে থাকে। মারামারির এক পর্যায়ে বিবাদী ভিকটিম বাশারকে কাঠের শক্ত রোয়া দিয়ে মাথায় স্ব-জোরে আঘাত করে এবং পুরুষাঙ্গে লাথি মেরে ভিকটিমকে মারাত্মক আহত করে। পরবর্তীতে ভিকটিম বাশারকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ পাশবিক ও নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন পত্র পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হলে নোয়াখালীসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়।

উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে নোয়াখালী জেলার চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  উক্ত হত্যাকান্ডের পর হতে এজাহারনামীয় আসামীরা কৌশলে আত্মগোপন করে পলাতক থাকে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে এবং আসামী মোঃ ফরহাদ (২৩), এবং মোঃ রাহাদ (১৯)’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে  আসামীরা বর্ণিত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে নোয়াখালী জেলার চাটখিল থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের...

দৃষ্টি স্কুল অব ডিবেটের সমাবর্তন

‘আলোর জন্য যুক্তি’ স্লোগানে দৃষ্টি চট্টগ্রামের নিয়মিত বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা দৃষ্টি স্কুল অব ডিবেট (বাংলা ও ইংরেজি)-এর ৩৪তম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। গত ১২ আগস্ট...

‘দি মেসেজে’র মহিলা মাহফিল

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দি মেসেজ’ এর ব্যবস্থাপনায় গত ১২ সেপ্টেম্বর ‘ঈদে মিলাদুন্নবী (সা.)...

সর্বশেষ

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড...

দৃষ্টি স্কুল অব ডিবেটের সমাবর্তন

‘আলোর জন্য যুক্তি’ স্লোগানে দৃষ্টি চট্টগ্রামের নিয়মিত বিতর্ক প্রশিক্ষণ...

‘দি মেসেজে’র মহিলা মাহফিল

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন...

চোরাকারবারিদের ফটিকছড়ির সড়ক ব্যবহার করতে দেওয়া হবে না : এমপি সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, আইনশৃঙ্খলা...

চট্টগ্রামে বিদেশিদের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ, নজরদারি জোরদার

চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ...

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের হালিশহরে জনতা ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ...