মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

জি সেভেন শীর্ষ বৈঠকে সবচেয়ে বড় চমকটি পাঠালো রাশিয়া,বাখমুতের পতন স্বীকার করলো ইউক্রেন

জি সেভেন এর শীর্ষ বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে যখন একের পর এক ব্যবস্থা গ্রহনের ঘোষনা আসছিলো, জেলেনস্কি সেই বৈঠকে উপস্থিত থেকে তার আগে বিনা নোটিশে আরব লীগের শীর্ষ বৈঠকে উপস্থিত হয়ে সকলের সহানুভুতি আদায়ের কুটনৈতিক খেলায় মত্ত, তখন সবাইকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে রাশিয়া ওয়াগনার গ্রুপের সাহায্যে উল্টো ইউক্রেনের বাখমুত দখল করে জাপানে সবচেয়ে বড় সারপ্রাইজ পাঠিয়ে বিজয়োল্লাস করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সৈন্যদের এবং ভাড়াটে ওয়াগনার গ্রুপকে সম্পুর্নরুপে সমতল পূর্ব শহরটি দখল করার জন্য অভিনন্দন জানিয়েছেন। বাখমুত মূলতঃ একটি লবণ-খনির শহর যেখানে একসময় ৭০ হাজার জনসংখ্যা ছিল।
ইউক্রেনে রাশিয়ার গত ১৫ মাসের যুদ্ধে সবচেয়ে দীর্ঘ এবং রক্তক্ষয়ী যুদ্ধের দৃশ্য ছিল এই বাখমুতে।আর গত ১০ মাসে রাশিয়ার সবচেয়ে বড় বিজয় হলো বাখমুত দখল। বাখমুতের পতন যেখানে রাশিয়া এবং ইউক্রেন উভয়েরই বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “সাউদার্ন’ ইউনিটের আর্টিলারি ও এভিয়েশনের সহায়তায় ওয়াগনার অ্যাসল্ট ইউনিটের আক্রমণাত্মক কর্মকাণ্ডের ফলে শহরের মুক্তি(তাদের ভাষায়) সম্পন্ন হয়েছে।
ভ্লাদিমির পুতিন ওয়াগনারের আক্রমণকারী ইউনিটকে এবং সেইসাথে রাশিয়ান সশস্ত্র বাহিনীর ইউনিটের সমস্ত সৈনিকদের অভিনন্দন জানিয়েছেন যারা তাদের প্রয়োজনীয় সহায়তা এবং ফ্ল্যাঙ্ক কভার দিয়েছিলেন, শহরটিকে মুক্ত করার অপারেশন শেষ হওয়ার জন্য।তাস বার্তা সংস্থাটির মাধ্যমে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট গুতিন বলেছেন,যারা নিজেদের আলাদা হিসেবে প্রমান করেছে তাদের পুরস্কার দেওয়া হবে।আমি তোমাদের নিয়ে গর্বিত। ওয়াগনারের বস ইয়েভজেনি প্রিগোজিন এর আগে টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে শহরটি তার ভাড়াটেদের হাতে পড়ে গেছে বলে দাবি করেছিলেন। যেখানে দেখা যাচ্ছিলো যোদ্ধারা ধ্বংসাবশেষের পটভূমিতে রাশিয়ার পতাকা ধরেছিল। গতকাল ২০শে মে মধ্যাহ্নের দিকে বাখমুতকে সম্পূর্ণরূপে দখলে নেওয়া হয়েছিল। ভিডিওতে প্রিগোজিন বলেছেন,ওয়াগনার যোদ্ধারা রাশিয়ান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার আগে দখলকৃত শহরটি অনুসন্ধান করবে।
এদিকে জাপানে অবস্থান করা জেলেনস্কিও বাখমুত পতনের কথা স্বীকার করেছেন।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আট মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর মস্কোর ওয়াগনার প্রাইভেট আর্মি, রুশ সৈন্যদের সমর্থনে বাখমুত শহরকে “সম্পূর্ণ ধ্বংস” করেছে।তারা সবকিছু ধ্বংস করেছে।জেলেনস্কি আজ ২১শে মে রবিবার জাপানের শহর হিরোশিমাতে জি সেভেন শীর্ষ সম্মেলনে বক্তৃতায় বলেছিলেন।তিনি আবেগঘন ভাষায় বলেন,আজকের জন্য বখমুত কেবল আমাদের হৃদয়ে রয়েছে।এই জায়গায় কিছুই নেই।এর আগে কিয়েভ থেকে ইউক্রেনের প্রেসিডেন্টকে জানিয়েছিলেন যে অবরুদ্ধ পূর্ব ইউক্রেনীয় শহরটি রুশ বাহিনী দখল করেছে|

এই বিভাগের সব খবর

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মাত্রার চেয়ে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি শনাক্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ...

সর্বশেষ

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

চট্টগ্রামে এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ২০ আগস্ট

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া উচ্চ...

শফিক-বাবরের ব্যাটিং নৈপুণ্যে দারুণ জবাব পাকিস্তানের

আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরি ও অধিনায়ক বাবর আজমের হাফ-সেঞ্চুরিতে প্রথম...

চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে আটকেপড়া জাহাজ সরানো হয়েছে

চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে রিটেইনিং ওয়ালের...