রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন

নির্বাচনী প্রচারণায় নায়িকা মাহি

- Advertisement -
Single page 1st Paragraph

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. আজমত উল্লা খানের নির্বাচনী প্রচারণায় নেমেছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। তাকে দেখতে ভিড় জমান তার ভক্তরা। তার সঙ্গে কুশল বিনিময় করতে ও সেলফি তুলতে দেখা যায় অনেককে।

শনিবার (২০ মে) তিনি গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার আশপাশের ভোটারদের কাছে নৌকার প্রতীকের প্রার্থী অ্যাড আজমত উল্লার জন্য ভোট চান ও লিফলেট বিতরণ করেন। গণসংযোগকাল সঙ্গে ছিলেন তার স্বামী স্থানীয় আওয়ামী লীগ নেতা রকিব সরকার।
নির্বাচনী প্রচারের সময় মাহি বলেন, আমাদের দেশে যে উন্নয়ন আর গাজীপুরের যে উন্নয়ন তা কিন্তু প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নিজের করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে বিভিন্ন ধরনের রাস্তা করেছেন নানা উন্নয়ন করেছেন। অনেক সুন্দর সুন্দর উন্নয়ন তিনি এই গাজীপুরে করেছেন। এই উন্নয়নটা অব্যাহত রাখতে অ্যাড. আজমত খানকে নির্বাচনে বিজয়ী করতে হবে। আশা করছি তিনি অনেক ভোটের ব্যবধানে জিতবেন।

গণসংযোগকালে বছর খানেক আগে রাজনীতিতে নাম লেখানো এ চিত্রনায়িকা বলেন, সাধারণ জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পছন্দ করেন। তিনি আজমত উল্লাকে নৌকা প্রতীক দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন করার জন্য। তার দেওয়া সিদ্ধান্ত গাজীপুরবাসী মেনে নিয়েছেন। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সবাই আজমত উল্লা খানকে ভোট দেবেন।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...