মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

রাজধানীতে ডি‌জে পা‌র্টির আড়া‌লে মদ বি‌ক্রি, গ্রেপ্তার ৪

- Advertisement -
Single page 1st Paragraph

রাজধানীর বাড্ডায় ডিজে পার্টি থেকে বিদেশি মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেপ্তারকৃতরা হলেন- আজাহারুল ইসলাম মোল্লা, মঈনুল ইসলাম চঞ্চল, রুস্তম আলী, পিরস চিসিম। এছাড়া পলাতক রয়েছেন- দ্রোহী রাকশান্দ, মো. ফয়সাল ও তাহমিদ রাকিব অতুল।

ডিএনসির ঢাকা মে‌ট্রো দক্ষিণ কার্যাল‌য়ের উপ-পরিচালক মো. মাসুদ হোসেন বলেন, শুক্রবার মধ্যরাতে বাড্ডার সান ভ্যালি স্বদেশ প্রোপার্টিজ আবাসনের নাটমেগ খেলার মাঠে আয়োজিত ডিজে পার্টিতে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ৮ বোতল ক্রাউন বেভারেজের হান্টার বিয়ার এবং পার্টিতে ব্যবহৃত ৭৬টি বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতল জব্দ করা হয়। এসময় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানি‌য়ে‌ছেন, ইকিউব এন্টারটেইনমেন্ট নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার আয়োজনে ও পৃষ্ঠপোষকতায় ডিজে ও মাদক সেবনের পার্টি আয়োজন করা হয়েছিল। অভিযানে কয়েকজন পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান চল‌ছে।

গ্রেপ্তারকৃত‌দের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হ‌য়ে‌ছে।

এই বিভাগের সব খবর

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের সহযোগিতার জন্যে সরকার পাশে রয়েছে। তিনি বলেন, ‘এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে দেখতে আজ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী...

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ এর উদ্বোধন করেছেন। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে তিনি...

সর্বশেষ

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র...

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ এর...

খানসামা ও বিজিবি পাড়ায় বন্যাদুর্গত ১শ’ পরিবারকে বিজিবি’র ত্রাণ সহায়তা

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের খানসামা...

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ২০২৬–২৭ রোটারি বর্ষের...

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক...