সোমবার, ১৫ জুন ২০২৬

কন্ঠশিল্লী নোবেল গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

বিতর্কিত কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মতিঝিল থানায় হওয়া প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে ১ লাখ ৭২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে নোবেলের বিরুদ্ধে মামলাটি করা হয়। মতিঝিল থানায় মামলাটি করেন শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি সাফায়েত ইসলাম।

গত ১৭ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলার এজাহার গ্রহণ করে আগামী ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম এসব তথ্য জানিয়েছেন।
এজাহারে বলা হয়েছে, গত ২৮ এপ্রিল ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নোবেলের সঙ্গে ১ লাখ ৭৫ হাজার টাকা ঠিক করা হয়। গত ২৫ মার্চ বাদী সাফায়েত ইসলাম ও তার বন্ধু হাবিবুর রহমান রাজধানীর মতিঝিলের হিরাঝিল হোটেলে চুক্তির সময় নোবেলকে নগদ ১৫ হাজার টাকা দেন। নোবেল অনুষ্ঠানের আগেই অবশিষ্ট টাকা পরিশোধ করতে হবে জানান এবং তার ব্যাংক অ্যাকাউন্ট দেন।

এজাহারে আরও বলা হয়, এসএসসি ব্যাচের সদস্যদের থেকে টাকা সংগ্রহ করে গত ৩০ মার্চ সিটি ব্যাংক এটিএম বুথ শরীয়তপুর ব্রাঞ্চ থেকে ৪৭ হাজার টাকা নোবেলকে পাঠানো হয়। গত ১৪ এপ্রিল একই ব্রাঞ্চ থেকে ১ লাখ ১০ হাজার টাকা নোবেলের অ্যাকাউন্টে পাঠানো হয়। অনুষ্ঠান উপলক্ষে তাকে মোট ১ লাখ ৭২ হাজার টাকা প্রদান করা হয়। ব্যাংক থেকে টাকা তুলে অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তার। কিন্তু নোবেল অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে চুক্তির টাকা আত্মসাৎ করেন।

বাদী সাফায়েত ইসলাম বলেন, নোবেল টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে হাজার হাজার দর্শকের সামনে আমাদের লাঞ্ছিত করেছেন। এখন তাকে ক্ষতিপূরণ দিতে হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেছিলেন, মামলার প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে, নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের আরেকটি মামলা তদন্তাধীন। ২০২১ সালে ১ জুন ঢাকার সাইবার ট্রাইব্যুনালে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু এ মামলা করেন। বর্তমানে সিআইডি মামলাটি তদন্ত করছে। আগামী ১৩ জুন প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...