সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

বাগদান সারলেন তাসনুভা তিশা, বিয়ে ২ ফেব্রুয়ারি

- Advertisement -
Single page 1st Paragraph

ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা আবারও বিয়ের পিঁড়িতে বসছেন। আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তার বিয়ে। পাত্র সৈয়দ আজগর। হাই ভোল্টেজ নামের একটি এজেন্সিতে কর্মরত তিনি। রোববার (১৬ জানুয়ারি) গণমাধ্যমকে অভিনেত্রী নিজেই খবরটি নিশ্চিত করেছেন।

এরইমধ্যে আজগরের সঙ্গে আংটি বদল সম্পন্ন হয়েছে বলে গণমাধ্যমকে বলেন তাসনুভা তিশা। নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি তিশার বনশ্রীর বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাগদান সেরে নেন তারা।
তিশা বলেন, ‘২০২০ সালের ডিসেম্বরে আজগরের সঙ্গে পরিচয় হয় আমার। প্রথম দিকে কেবল চ্যাটিং আর ফোনালাপ ছিল। সেই আলাপেই একে-অপরের প্রতি দুর্বল হয়ে পড়ি। আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।’

এর আগেও বিয়ে করেছেন তাসনুভা তিশা। শোনা যায়, তিনি আগে দুটি বিয়ে করেছেন। তবে একটির ব্যাপারে খুব একটা তথ্য পাওয়া যায় না। ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর ভালোবেসে ব্যবসায়ী ফারজানুল হকের সঙ্গে ঘর বাঁধেন তিনি। চার বছরের মাথায় সংসারটি ভেঙে যায়। এই সংসারে তার দুটি সন্তান রয়েছে।

তিশা জানান, আজগরের সঙ্গে সম্পর্ক শুরু হওয়ার প্রথম দিকেই এসব বিষয় জানিয়ে দেন। অভিনেত্রীর ভাষ্য, ‘আমি শুরুতেই তাকে আমার সম্পর্কে সবকিছু জানাই। এরপর আমরা দুজনেই সিরিয়াস হয়ে যাই সম্পর্কে। পরিবারকে জানানোর পর তারাও সম্মতি দেন। ওর পরিবার আমাকে খুব পজিটিভলি নিয়েছেন। এজন্য আমি অনেক বেশি খুশি।’

আগাম ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবেই আকদ করবেন তিশা ও আজগর। এরপর পরিস্থিতি বুঝে বড় আয়োজন করবেন।

টিভি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পথচলা শুরু তাসনুভা তিশার। এরপর কাজ করেন বিজ্ঞাপনচিত্র, মিউজিক ভিডিওতে। অভিনয় করেছেন ‘চল যাই’ নামে একটি চলচ্চিত্রেও।

এই বিভাগের সব খবর

রোনালদো-এমবাপ্পেকে টপকে গেলেন হালান্ড

ক্লাব ক্যারিয়ারে দ্রুত ৩০০ গোলে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে টপকে গেলেন নরওয়ের আর্লিং হালান্ড। তবে দ্রুত তিনশ গোলের রেকর্ডের মালিক আর্জেন্টিনার লিওনেল...

চসিকের অভিযানে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

নগরীর বহদ্দারহাট এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা অস্থায়ী দোকানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। আজ...

সরকার কর ব্যবস্থা সহজ করতে পদক্ষেপ নিয়েছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কর নির্ধারণ নিয়ে করদাতাদের মধ্যে বিদ্যমান ভয় দূর করতে দেশের কর ব্যবস্থা সহজ ও অধিকতর স্বচ্ছ করার উদ্যোগ...

সর্বশেষ

রোনালদো-এমবাপ্পেকে টপকে গেলেন হালান্ড

ক্লাব ক্যারিয়ারে দ্রুত ৩০০ গোলে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং...

চসিকের অভিযানে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

নগরীর বহদ্দারহাট এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে...

সরকার কর ব্যবস্থা সহজ করতে পদক্ষেপ নিয়েছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কর নির্ধারণ নিয়ে...

রোহিঙ্গা প্রত্যাবাসনে যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের

মিয়ানমারের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সমঝোতার আওতায় রোহিঙ্গাদের তথ্য যাচাইকরণ...

ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের ভোটগ্রহণ...

মানবিক সহায়তার পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানবিক সহায়তার পাশাপাশি রোহিঙ্গা সংকটের...