বুধবার, ৮ জুলাই ২০২৬

ছোরাসহ চট্টগ্রামে ৫ ডাকাত গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার পুলিশ। বৃহস্পতিবার (১৮ মে) দিবাগত রাতে নগরীর স্টেশন রোডের নতুন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি স্টিলের ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল, নগরীর সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরি রোডের চুনার গুদাম এলাকার মো. মফিজের ছেলে মো. মাইনুদ্দিন ওরফে মাইন (২৫), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আশারকোটা কাজী বাপের বাড়ির মৃত কুদ্দুস মিয়ার ছেলে মো. ইসমাইল (২৮), ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট রামরাজ গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. সাকিব (২৬), নোয়াখালীর হাতিয়ার গামছাখালী রফিক মিয়ার বাড়ির মো. সাহারাজ হোসেনের ছেলে মো. ইয়াছিন আরাফাত ওরফে আরাফাত (২২) এবং কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া শিকদারপাড়া গ্রামের আবুল কালামের ছেলে মো. রাসেল (২০)। সবাই স্টেশন রোড এলাকায় থাকত।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, শুক্রবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে হাজির করা হবে।

তিনি বলেন, স্টেশন রোডের নতুন রেলস্টেশন এলাকার বাস ও ট্রাক পার্কিংয়ের ভেতরে অন্ধকারের মধ্যে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল দুষ্কৃতকারী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তাররা রাতে বিআরটিসি, স্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজার এলাকায় চলাচলকারী গাড়ি ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছেন।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...