বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

সিডিএ’র কর্মকর্তা সিরাজুল হক বাদশা আর নেই

- Advertisement -
Single page 1st Paragraph

সাবেক ছাত্রনেতা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’র (সিডিএ) সাবেক ভারপ্রাপ্ত সহকারি সচিব সিরাজুল হক বাদশা (বাদশা আলম) আর নেই। বুধবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ১১টায় নগরীর আমীরবাগস্থ বাসভবনে ৬০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার (১৮ মে) বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামের বাড়িতে বাদ আসর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হরা হবে।

মরহুম সিরাজুল হক বাদশা স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সহ-সভাপতি, বোয়ালখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের সংগঠক, ১৯৭৫ পরবর্তী সময়ে বোয়ালখালী থানা ছাত্রলীগের সাধারণ সম্পদক, শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, সহ-সভাপতি তিনকড়ি চক্রবর্তী, দীপন চৌধুরী, সাধারণ সম্পাদক মুস্তফা নঈম, বোয়লখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবদুল মোমিন, সদস্য সচিব রমেন দাশ গুপ্ত, সংগঠক আহসানুল হক খসরু, রনজিত চৌধুরী, কামাল উদ্দিন, রঞ্জন ঘোষ, সেলিম চৌধুরী, সালাউদ্দিন গবি প্রমুখ।

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...