সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইশতেহার ঘোষণা দিয়েছেন জাপা মেয়রপ্রার্থী

- Advertisement -
Single page 1st Paragraph

গাজীপুরে সিটিতে পোশাক কর্মীদের নিরাপদ আবাসন ব্যবস্থা, মাদকমুক্ত সমাজ বিনির্মাণসহ বুদ্ধিবৃত্তিক নগরী গড়ার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মেয়রপ্রার্থী এম এম নিয়াজ উদ্দিন।
বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১১টায় নগরের দক্ষিণ ছায়াবীথি গাজীপুর সেন্ট্রাল পাবলিক কলেজের হলরুমে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

লিখিত ইশতেহারে এমএম নিয়াজ উদ্দিন বলেন, পল্লিবন্ধু এরশাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের (এমপি) মনোনীত প্রার্থী হিসেবে গাজীপুর সিটিকে বাংলাদেশে একটি মডেল সিটি হিসাবে গড়ে তোলাই আমার দীর্ঘদিনের স্বপ্ন, যা আপনারা পূর্বে আমার উন্নয়নে দেখেছেন। এ স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে আপনার দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট প্রার্থনা করছি।

গাজীপুর সিটি করপোরেশনকে আধুনিক স্থাপত্যবিদ ও নগর পরিকল্পনাকারীদের সঙ্গে সহযোগিতায় পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যেসব অঙ্গীকার করেন।

* মেধা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সৃজনশীল আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। শিক্ষার গুণগতমান উন্নয়নে বিশ্বমানের স্কুল, কওমি মাদ্রাসা, কলেজ ও গাজীপুর পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা। প্রতি থানায় একটি করে কারিগরি শিক্ষাকেন্দ্র তৈরি করা হবে।

* নাগরিকদের সহযোগিতায় পেশিশক্তি, মাস্তানি, টেন্ডারবাজিসহ সব অনৈতিক প্রভাব বলয় থেকে সিটিকে মুক্ত করা হবে। নগরকে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ওয়ার্ডভিত্তিক কমিউনিটি পুলিশের ব্যবস্থা করা হবে বলে ইশতেহারে উল্লেখ্য করেছেন জাপা মেয়র প্রার্থী।

* গার্মেন্টস কর্মীদের নিরাপদ আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণ করা হবে। নগরের নয়টি থানায় আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত নয়টি আবাসিক জোন প্রত্যেক ওয়ার্ডে শিশুপার্ক নির্মাণ করা। নগরের দুস্থ এবং অসহায় ভূমিহীন পরিবারের জন্য বাড়ি নির্মাণ করা।

* প্রতি ওয়ার্ডে মসজিদ, ঈদগাহ মাঠ, কবরস্থান, মন্দির, অন্যান্য উপাসনালয় ও কমিউনিটি সেন্টার নির্মাণ। সবুজ গাজীপুর গড়ে তোলার লক্ষ্যে বছরে কমপক্ষে তিন লাখ বৃক্ষরোপণ করা।

* মহানগরের মধ্যকার চিলাই নদী, তুরাগ নদী, বালু নদীসহ নদী এ খাল খননপূর্বক বিশুদ্ধ পানির প্রবাহ সৃষ্টি করে নদীর পাড়ে দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি করে ওয়াকওয়ে নির্মাণ, ওয়ার্ডভিত্তিক নিম্ন শ্রেণিদের তালিকা করে পুঁজি দিয়ে ব্যবসার ব্যবস্থা ও যানবাহন/রিকশা প্রদান, দুস্থ মহিলাদের মধ্যে গাভি/সেলাই মেশিন বিতরণ করা, স্থায়ী কৃষিপণ্য বিক্রয়ের জন্য কৃষি মার্কেট স্থাপন, সিটির মধ্যে অবস্থিত মসজিদের ইমাম/খতিবদের নিয়মিত মাসিক সম্মাননা প্রদান।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মনোয়ার হোসেন, হারুন অর রশিদ, শেখ মাসুদুল আলম, জাকির হোসেনসহ প্রমুখ

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...