মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

জলহস্তীর ধাক্কায় কুমিরে ঠাসা নদীতে ডুবলো যাত্রীবাহী নৌকা

- Advertisement -
Single page 1st Paragraph

পূর্ব আফ্রিকার দেশ মালাউই-এ জলহস্তীর ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ২৩ জন।

সোমবার (১৫ মে) মোজাম্বিক সীমান্তের কাছে দক্ষিণ মালাউইয়ের প্রত্যন্ত নসানজে জেলায় দুর্ঘটনাটি ঘটে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

উদ্ধারকারী দলগুলো জীবিতদের খোঁজ করছে। তবে জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশা নেই বললেই চলে।

স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, নৌকাটি যাত্রীতে ভরা ছিল। বিশাল শায়ার নদী পার হয়ে মাঠে কাজ করতে যাচ্ছিল তারা। এভাবেই তারা প্রতিদিন যাতায়াত করে থাকে।

সোমবার পারাপারের সময় আকস্মিক নৌকাটিতে হামলা চালায় একটি জলহস্তী। কী কারণে জলহস্তীটি এমন কাণ্ড ঘটিয়েছে তা এখনও স্পষ্ট না। নৌকার ১৪ জন সাঁতার কেটে আবার কাউকে স্থানীয়রা পানিতে নেমে উদ্ধার করে।

তবে নৌকার একমাত্র শিশুটিকে রক্ষা করা যায়নি। মেরিটাইম ইউনিট অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

জেলার পুলিশের মুখপাত্র অ্যাগনেস জালাকোমা বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পর কর্মকর্তারা ঘটনাস্থলে যান। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চলছে।

শায়ার নদীটি জলহস্তী ও কুমিরের আবাসস্থল। এ নদী দিয়েই নৌকা এবং ক্যানোতে চেপে স্থানীয়রা চলাচলা করে, যা ভীষণ ঝুঁকিপূর্ণ।

আফ্রিকায় বছরে প্রায় ৫০০ জনের মৃত্যুর কারণ এই জলহস্তী।

এই বিভাগের সব খবর

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মাত্রার চেয়ে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি শনাক্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ...

সর্বশেষ

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

চট্টগ্রামে এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ২০ আগস্ট

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া উচ্চ...

শফিক-বাবরের ব্যাটিং নৈপুণ্যে দারুণ জবাব পাকিস্তানের

আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরি ও অধিনায়ক বাবর আজমের হাফ-সেঞ্চুরিতে প্রথম...

চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে আটকেপড়া জাহাজ সরানো হয়েছে

চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে রিটেইনিং ওয়ালের...