বুধবার, ৮ জুলাই ২০২৬

অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

২০১৬ সালের ১৫ অক্টোবর নগরীর পশ্চিম মোহরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে মো. রিদোয়ানুল হক ওরফে সোহেল রানাকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ মে) চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক বেগম সিরাজাম মুনীরা এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী দীর্ঘতম বড়ুয়া দীঘু।

দণ্ডপ্রাপ্ত সোহেল কক্সবাজারের মহেশখালী উপজেলা কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের মোক্তার আহাম্মদের ছেলে। ঘটনার সময় তিনি স্ত্রীকে নিয়ে চট্টগ্রাম মহানগরীর পশ্চিম মোহরা এলাকায় বসবাস করতেন।

আইনজীবী দীর্ঘতম বড়ুয়া দীঘু বলেন, নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী মো. রিদোয়ানুলকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে মৃত্যুদণ্ডের পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৫ অক্টোবর পশ্চিম মোহরা প্রাথমিক বিদ্যালয়ের পেছনে মোহাম্মদ হোসেনের ভাড়া বাসার বাথরুম থেকে গলায় ওড়না প্যাঁচানো অর্ধঝুলন্ত অবস্থায় শানু আকতার নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় গৃহবধূ শানু ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার ঠোঁটে রক্তাক্ত জখম ছিল। এ ঘটনায় ভিকটিমের ভাই ইসকান্দর বাদী হয়ে স্বামী রিদোয়ানুলকে আসামি করে চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...