বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নাসিক নির্বাচন

নাসিকে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদেও আওয়ামী লীগের জয়জয়কার

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর ২৭ টি কাউন্সিলর পদের ১৪টি পেয়েছে আওয়ামীলীগ, বিএনপি ৯ টি,জাতীয় পার্টি ২ টি,বাসদ ১ টি ও স্বতন্ত্র পেয়েছে ১ টি ওয়ার্ডে জয়ের স্বাদ। আর সংরক্ষিত নারী কাউন্সিলরের ৯ টির ভেতর ৪টিতে আওয়ামী লীগ, ২ টি বিএনপি ও ২ টিতে জাতীয় পার্টি ও১টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।
আওয়ামীলীগের বিজয়ী কাউন্সিলররা হলেন,১নং ওয়ার্ড থেকে আনোয়ার হোসেন, ৩নং ওয়ার্ড থেকে শাহজালাল বাদল, ৪ নং ওয়ার্ড থেকে মোঃ নূরউদ্দিন, ৬নং ওয়ার্ড থেকে মতিউর রহমান, ৭নং ওয়ার্ড থেকে মিজানুর রহমান রিপন,৮ নং ওয়ার্ড থেকে রুহুল আমীন মোল্লা,৯ নং ওয়ার্ড থেকে ইস্রাফিল প্রধান,১০ নং ওয়ার্ড থেকে ইফতেখার আলম খোকন,১৪ নং ওয়ার্ডথেকে মনিরুজ্জামান মনির, ১৬ নং ওয়ার্ড থেকে রিয়াদ হাসান,১৭ নং ওয়ার্ড থেকে আব্দুল করিম বাবু, ১৮ নংওয়ার্ড থেকে কামরুল হাসান মুন্না, ২৬নং ওয়ার্ড থেকে মোঃ শামসুদ্দোহা ও২৭ নং ওয়ার্ড থেকে সিরাজুল ইসলাম।
বিএনপি থেকে নির্বাচিত কাউন্সিলররা হলেন, ২নং ওয়ার্ড থেকে মোঃ ইকবাল,৫নং ওয়ার্ড থেকে গোলাম মোঃ সাদরিল,১১ নং ওয়ার্ড থেকে অহিদুল ইসলাম সক্কু,১২ নং ওয়ার্ড থেকে শওগত হাসেম শকু,১৩ নং ওয়ার্ড থেকে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ২০ নং ওয়ার্ড থেকে মোঃ শাহেনশাহ, ২৩ নং ওয়ার্ড থেকে আবুল কাউসার আশা,২৫ নং ওয়ার্ড থেকে এনায়েত হোসেন।
জাতীয় পার্টি থেকে ১৯ নং ওয়ার্ডে মোখলেছুর রহমান, ২৪নং ওয়ার্ডে আফজাল হোসেন জয়ী হয়েছেন। বাসদের বিজয়ী হয়েছেন ১৫ নং ওয়ার্ড
থেকে অসিত বরন বিশ্বাস এবং ২১ নংওয়ার্ড থেকে স্বতন্ত্রের মোঃ শাহিন মিয়া
নির্বাচিত হন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১,২,৩ নং থেকে মাকসুদা মোজাফফর, ৪,৫,৬নং থেকে মনোয়ারা বেগম, ৭,৮,৯ নং থেকে মোসাঃ আয়েশা আক্তার দিনা,১০,১১,১২ নং থেকে মিনোয়ারা বেগম,১৩,১৪,১৫ নং থেকে শারমিন হাবীব বিন্নি, ২২,২৩,২৪ নং থেকে শাওন অংকন বিজয়ী হয়েছেন। এঁরা আওয়ামীপন্থী হিসেবে পরিচিত।
১৬,১৭,১৮ নং থেকে আফরোজা আফসানা বিভা বিএনপির ও ১৯,২০,২১ নং থেকে শিউলি নওশাদ এবং ২৫,২৬,২৭ নং থেকে সানিয়া আক্তার দল নিরপেক্ষ হিসেবে পরিচিত।
এদিকে রাতে আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব মোঃ হুমায়ুন কবির
জানান,নাসিক নির্বাচনে ৫০% ভোট কাষ্ট হয়েছে।

সংশোধনীঃ গতকাল সাপ্তাহিক শ্লোগানে প্রকাশিত নির্বাচনী ফলাফলের খবরে বলা হয়েছিলো, কাউন্সিলর পদে আওয়ামীলীগের ১৫ জন ও বিএনপির ৮ জন নির্বাচিত হয়েছেন। আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আওয়ামী লীগের ৬ জন ও বিএনপির ১ জন কাউন্সিলর বিজয়ী হয়েছেন। প্রকৃতপক্ষে কাউন্সিলর পদে আওয়ামী লীগের ১৪ জন ও বিএনপির ৯ জন আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আওয়ামী লীগের
৪ জন,বিএনপির ২ জন,জাতীয় পার্টির ২ জন ও স্বতন্ত্র থেকে ১ জন বিজয়ী হয়েছেন।
অনিচ্ছাকৃত ভুলের জন্য প্রিয় পাঠকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...