শনিবার, ২৭ জুন ২০২৬

চট্টগ্রামে মোবাইল ছিনতাই ও চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে মোবাইল ফোন ছিনতাই ও চুরি চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা (উত্তর) পুলিশ।

এরা হল, মুহাম্মদ সোহেল উদ্দিন (৩০), শাহাদাৎ হোসেন বাবলু ( ৩০), মো. রফিকুল ইলসাম (৩৮), মো. সাইফুল (৩৩), মো. মানিক মিয়া (৪১ ), মো. মেরাজ গাজী (৪৬) ও মো. কামরুল হাসান। এ সময় তাদের কাছ থেকে ২৮টি চোরাই মোবাইল, একটি ডেস্কটপ কম্পিউটার ও আইএমইআই পরিবর্তন করার ডিভাইস জব্দ করা হয়।

গত শনিবার সন্ধ্যায় সাড়ে ৭টায় কোতোয়ালীর পুরাতন রেল স্টেশনের বাইশমহল্লা কবরস্থান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার সকাল ১১টায় মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সম্মেলনে গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, আমাদের কাছে তথ্য ছিল একটি চক্র দীর্ঘদিন ধরে নগরীতে ফোন কেড়ে নিয়ে ছিনতাই করে আসছিল। গত শনিবার আমরা অভিযান চালিয়ে এই চক্রের বেশ কয়েকজনকে গ্রেফতার করি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের সদস্যদের মোবাইলসহ গ্রেফতার করি। তিনি আরও বলেন, চুরির পর ডিভাইসের সহায়তায় চুরি করা মোবাইলটি আইএমআই নম্বর পরিবর্তন করে ফেলে। এ কারণে মোবাইলের মালিকানা যাচাই করা কঠিন হয়ে পড়ে। চক্রটি এই সুযোগে নগরীর নিউমার্কেট থেকে শুরু করে বিভিন্ন স্থানে বিক্রি করে দেয়। যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে মোবাইলগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) সহকারী পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেন, সহকারী পুলিশ কমিশনার (উত্তর) মো. কামরুল হাসান প্রমুখ।

এই বিভাগের সব খবর

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

সর্বশেষ

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...