শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষক নিয়োগ দেওয়া হবে : মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেধাবী শিক্ষক নিয়োগের মাধ্যমে তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে।
আজ মঙ্গলবার সকালে চসিক অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে চসিক পরিচালিত তিনটি স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে মেয়র একথা বলেন।
মেয়র বলেন, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ঘুরে দাঁড়াতে হলে মেধাবী ব্যক্তিদের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে বসাতে হবে এবং তাদের কাজের সুযোগ ও স্বাধীনতা দিতে হবে। আমি দায়িত্ব নেয়ার পর চসিকের বিভিন্ন খাতে লোক সংকটের প্রেক্ষিতে ১৩ জন প্রথম শ্রেণীর কর্মকর্তা নিয়োগ করেছি। এখন বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের ঘাটতির বিষয়টি জানতে পেরে ৩৭ জন প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছি। তবে আমি নিয়োগ দিলেও এসব শিক্ষকের সর্বোচ্চ সেবা পেতে হলে বিদ্যমান শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক আর বিদ্যালয়গুলোর ম্যানেজিং কমিটিগুলোকেও সহযোগিতা করতে হবে। আমাদের ভুললে চলবে না প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য লড়ছেন তা বাস্তবায়নে চসিকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে স্মার্ট করতে হবে।’
শিল্পায়নের ঝুঁকি ও একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্বমানের গড়ে তুলতে দক্ষ, প্রশিক্ষিত শিক্ষকগণকে আলোকবর্তিকা হিসেবে শিক্ষার উন্নয়নে অবদান রাখতে হবে বলে মন্তব্য করেন মেয়র। চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কাউন্সিলর নূর মোস্তফা টিনু, কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ আমিনুল হক খান, জাহাঙ্গীর আলম, সাথী রানী পাল প্রমুখ।
সভায় স্কুল ও কলেজ পরিচালনা কমিটির পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও আয়-ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়। সভাশেষে স্কুল ও কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ মেয়রকে ফুলেল শুভেচছা জানান।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...