মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

কিয়েভে রাশিয়ার নজিরবিহীন ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

- Advertisement -
Single page 1st Paragraph

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর পেরিয়ে গেছে প্রায় ১৫ মাস। মিত্র দেশগুলোর সহায়তায় বিশ্বের অন্যতম শীর্ষ সামরিক শক্তিধর রাষ্ট্রটির নানা মাত্রার হামলা ইউক্রেন সাফল্যের সঙ্গে প্রতিহত করে এসেছে।

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকালে কিয়েভে ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে নজিরবিহীন তীব্র হামলা শুরু করেছে রাশিয়া।

আজ বার্তা সংস্থা রয়টার্স কিয়েভের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, সকাল থেকে এই ‘ব্যতিক্রমধর্মী’ ও তীব্র হামলা শুরু হয়েছে। চলতি মাসে কিয়েভে এটি অষ্টম ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হেই পোপকো এই হামলা সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে মন্তব্য করেন, ‘এর তীব্রতা ছিল ব্যতিক্রমধর্মী—ন্যূনতম সময়ে সর্বোচ্চ সংখ্যক ক্ষেপণাস্ত্রের ব্যবহার করা হয়েছে।’

তিনি দাবি করেন, ‘প্রাথমিক তথ্য অনুসারে, কিয়েভের আকাশেই শত্রুপক্ষের বেশিরভাগ টার্গেট (ক্ষেপণাস্ত্র/ড্রোন) চিহ্নিত ও ধ্বংস করে ফেলা হয়েছে।’

সংবাদ প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী ঠিক কতগুলো ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পেরেছে এবং কতগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইউক্রেনের কর্মকর্তারা জানান, আজ কিয়েভের ওবোলনস্কি, শেভচেনকিভস্কি, সলোমিয়ানস্কি ও দারনিতস্কি জেলায় কিছু ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো রয়টার্সকে জানান, কিয়েভ অঞ্চলের দক্ষিণ-পূর্বে শহর বরিস্পিলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। এ শহরেই কিয়েভের প্রধান যাত্রীবাহী বিমানবন্দরের অবস্থান, যা বর্তমানে বন্ধ আছে।

এই বিভাগের সব খবর

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মাত্রার চেয়ে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি শনাক্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ...

সর্বশেষ

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

চট্টগ্রামে এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ২০ আগস্ট

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া উচ্চ...

শফিক-বাবরের ব্যাটিং নৈপুণ্যে দারুণ জবাব পাকিস্তানের

আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরি ও অধিনায়ক বাবর আজমের হাফ-সেঞ্চুরিতে প্রথম...

চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে আটকেপড়া জাহাজ সরানো হয়েছে

চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে রিটেইনিং ওয়ালের...