সোমবার, ১৫ জুন ২০২৬

চট্টগ্রাম একাডেমি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আলোচকরা

দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন ড. সেলিনা আখতার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম একাডেমি আয়োজিত রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার-এর সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শিক্ষা একটি জাতির প্রতিনিধিত্ব করে। শিক্ষা একজন মানুষকে অনেকের মধ্যে আলাদা করে চেনায়। শিক্ষক তাঁর জ্ঞানের আলোয় আলোকিত করেন সমাজ ও দেশ। প্রফেসর ড. সেলিনা আখতার তেমনি একজন শিক্ষাবিদ। তিনি দেশ ও জাতিকে শিক্ষিত, উন্নত ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তিনি অত্যন্ত মেধাবী এবং ভাগ্যবান। প্রত্যেকটা কাজেই সফল তিনি। তাঁর পরিচয়ের মাত্রাও বহুবিধ। তিনি একাধারে শিক্ষক, গবেষক ও লেখক। তিনি অত্যন্ত সরল প্রকৃতির মানুষ। কোন অহংকার নেই। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে গৌরবময় দায়িত্ব পালন করছেন। এটি তাঁর মেধা এবং কর্মের ফল। চট্টগ্রাম একাডেমিতে তাঁর মতো একজন গুণীর সংযুক্ত হওয়া আমাদের জন্যে আনন্দের।
গত ১৩ মে শনিবার সন্ধ্যায় একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক চা গবেষক আমিনুর রশীদ কাদেরী। এতে আলোচনায় অংশ নেন প্রাবন্ধিক, শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম, শিল্পশৈলী সম্পাদক প্রাবন্ধিক নেছার আহমদ, বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুজিবুর রহমান, হুলাইন ছালেহ নূর কলেজের অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, কথাসাহিত্যিক নাসের রহমান, প্রাবন্ধিক-অধ্যাপক ববি বড়ুয়া, অধ্যাপক ড. শামসুদ্দিন শিশির, সাবেক অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া প্রমুখ। স্বাগত বক্তব্য দেন কবি গল্পকার জিন্নাহ চৌধুরী ও সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন একাডেমির পরিচালক অনুবাদক গল্পকার ফারজানা রহমান শিমু। একাডেমির প্রতিষ্ঠাতা, খ্যাতিমান কবি সাংবাদিক রাশেদ রউফ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন সংবর্ধিত ব্যক্তিত্ব প্রফেসর ড. সেলিনা আখতার। তাঁকে ফুলেল শুভেচ্ছা ও বই উপহার দেন একাডেমির পরিচালক এস এম আবদুল আজিজ, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, প্রাবন্ধিক এস এম মোখলেসুর রহমান, লেখক-অধ্যাপক বাসুদেব খাস্তগীর, কবি গৌতম কানুনগো। অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্বকে ক্রেস্ট তুলে দেন একাডেমির মহাপরিচালক।
দ্বিতীয় পর্বে ছিলো মা’কে নিয়ে স্বরচিত কবিতা পাঠ ও কথামালা। এতে অংশগ্রহণ করেন কবি আজিজ রাহমান, কবি মর্জিনা আকতার, কবি সৈয়দা সেলিমা আক্তার, কবি শরনংকর বড়ুয়া, কবি গল্পকার শিউলি নাথ, কবি স্মরনিকা চৌধুরী, কর্পোরেট ব্যক্তিত্ব মহসিন চৌধুরী, কবি কাজী নাজরিন, কবি সালাম সৌরভ, কবি গল্পকার লিপি বড়ুয়া, কবি সোমা মুৎসুদ্দি, কবি পিংকু দাশ, কবি জোনাকি দত্ত, গল্পকার কবি রুনা তাসমিনা, কবি নাসিমা শওকত, কবি কথাসাহিত্যিক মুশফিকুর রহমান, কবি কানিজ ফাতেমা লিমা।

এই বিভাগের সব খবর

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা করেছে জার্মানী। অন্যদিকে পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। রোববার (১৪ জুন) রাতে পটিয়া...

সর্বশেষ

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...