বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সারা বিশ্বের দৃষ্টি তুরস্ক ও থাইল্যান্ডের নির্বাচনের ফলাফলের দিকে

থাইল্যান্ডে ভোটগ্রহণ শেষ,তুরষ্কে চলছে

- Advertisement -
Single page 1st Paragraph

পূর্ব এশিয়ার পর্যটন শিল্পের জন্য বিখ্যাত দেশ থাইল্যান্ড ও ইউরোপের দরোজা খ্যাত তুরষ্কের জাতীয় নির্বাচনের দিন আজ ১৪ই মে।এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত শান্তিপূর্ণ ও জনতার ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে থাইল্যান্ডে ভোটগ্রহণ শেষ হয়েছে।আর তুরষ্কে একইভাবে জনতার ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। দুই দেশের ভোটের ফলাফলের দিকে তাকিয়ে আন্তর্জাতিক মহল।বিশেষ করে সবচেয়ে বেশি আগ্রহ সৃষ্টি হয়েছে তুরষ্কের ভোটের ফলাফল নিয়ে।গত ২০ বছর ধরে টানা শাসন ক্ষমতায় থাকা রিসেপ তাইয়েপ এরদোয়ান কি আবারও ক্ষমতায় আসতে পারবেন কিনা এনিয়ে যতো আগ্রহ।

গত বিশ বছরে নিজেকে বিশ্বের এক পলিটিকাল আইকন ও ইসলামী বিশ্বের অন্যতম কান্ডারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা এরদোয়ান নিজের রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে কঠিন চ্যালেন্জের মুখোমুখি হচ্ছেন এই নির্বাচনের মাধ্যমে।তাঁকে পরাজিত করতে একাট্টা হয়েছে তুরষ্কের সব বিরোধীদল।বিরোধী প্রার্থী কেমাল কিলিচদারোগলুর দল সিএইচপি ও তাঁদের নেতৃত্বাধীন জোট ধর্মনিরপেক্ষ ও মধ্যপন্থি হিসেবে পরিচিত।আর এরদোয়ানের দল একেপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হিসেবে পরিচিত।আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় তুরস্কের নির্বাচন নিয়ে নেপথ্যে সরব ছিলো আমেরিকা,রাশিয়া,চীন সহ ইউরোপীয় ইউনিয়ন।কেউ এরদোয়ানের পক্ষে কেউ বিপক্ষে সম্ভাব্য করণীয় সবই করেছে।কিন্তু শেষ পর্যন্ত সবকিছু তুর্কি জনগণের উপর নির্ভর করছে।চলুন দেখে নেওয়া যাক দুই দেশের ভোটের সবশেষ হালচাল।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর কি বলছে? থাইল্যান্ড:- ১৪ই মে রবিবার স্থানীয় সময় সকাল ৮টায় (01:00 GMT) ভোট শুরু হয় এবং বিকেল 5টায় (10:00 GMT) বন্ধ হয়। প্রায় ৫২ মিলিয়ন ভোটার একটি নতুন ৫০০ আসন বিশিষ্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের জন্য ভোট দেওয়ার যোগ্য ছিল।উল্লেখ্য বর্তমান প্রধানমন্ত্রী সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট প্রাউত চান-ওচা এবারও প্রার্থী হয়েছেন সামরিক আশীর্বাদ নিয়েই।অন্যদিকে তাঁর প্রতিপক্ষ পেতংতার্ন সিনাওয়াত্রা সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে।থাই জনগণের নিকট এই পরিবার বেশ জনপ্রিয়।আর পেতংতার্ন ইতিমধ্যে নিজেকে গণতন্ত্রের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছেন।আরেকটি শক্তিশালী তৃতীয় পক্ষও এই ভোটে বেশ ভালো ভাবেই আছে।তাঁরা হলো তারুণ্য নির্ভর রাজনৈতিক দল মুভ ফরোয়ার্ড।সাম্প্রতিককালে যাঁদের জনপ্রিয়তা বেশ অবাক করার মতো।বিশেষ করে থাই তারুণ্যের কাছে।এই দলের হয়ে প্রার্থী হয়েছেন পিটা লিমজারোয়েনরাত।থাইল্যান্ডের বাস্তবতা বিবেচনায় এবারের ভোটে দুই পক্ষ দুই ধারার প্রতিনিধিত্ব করে জনতার রায় চেয়েছে।প্রগতিশীল বিরোধী দলগুলিকে গণতন্ত্রে প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল এবং অন্যরা সামরিক-সমর্থিত শাসনের নয় বছরের স্থিতাবস্থা বজায় রাখতে রাজকীয় জেনারেলদের সাথে জোট করে থাইল্যান্ডের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আহবান জানিয়েছেন। জনমত জরিপ ইঙ্গিত দেয় যে বিরোধী ফেউ থাই পার্টি যাঁদের নেপথ্যে আছেন বিলিয়নিয়ার থাকসিন সিনাওয়াত্রা,তাঁরা এবার সর্বাধিক আসন জিতবে।যেমনটি ২০০১ সাল থেকে প্রতিটি নির্বাচনেই হয়েছে।তারুণ্য নেতৃত্বাধীন মুভ ফরোয়ার্ড পার্টি কাছাকাছি দ্বিতীয় স্থানে রয়েছে৷রক্ষণশীল দিক থেকে প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচা, যিনি ২০১৪ সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে প্রথম ক্ষমতায় এসেছিলেন, নির্বাচনে খারাপভাবে পিছিয়ে আছেন কিন্তু টিকে থাকার জন্য লড়াই করছেন৷ থিঙ্ক ট্যাঙ্ক ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট (এনআইডিএ) এর একটি এক্সিট পোল অনুসারে,বিপুল বিজয়ের দিকে এগোচ্ছে সিনাওয়াত্রার ফেউ থাই পার্টি। আর তাঁদের কাছাকাছি থাকছে মুভ ফরোয়ার্ড। সূত্র:-আল জাজিরা,বিবিসি ও এপি। তুরষ্ক:- তুরস্কের ভোট এখনো চলছে।জরিপ বলছে ভোটের আগে পর্যন্ত সামান্য ব্যবধানে এগিয়ে ছিলো বিরোধী জোটের প্রার্থী কিলিচদারোগলু।

তাই আন্তর্জাতিক অঙ্গনে তুর্কি নির্বাচন নিয়ে নানাবিধ প্রশ্ন দেখা দিয়েছে।প্রথমতঃ এরদোয়ানের মতো ব্যক্তিত্বকে কি সত্যিই হারানো সম্ভব? আর হেরে গেলেও কি এরদোয়ান তা মেনে নিবেন সহ আরও অনেক কথা উঠে আসছে আন্তর্জাতিক মিডিয়ায়। চলুন দেখে নিই তুরস্কের ভোটিং সিষ্টেম ও সবশেষ খবর। সংখ্যায় তুর্কি ভোট:- তুর্কি ভোটে ভোট দেওয়ার জন্য ৬৪.১ মিলিয়নেরও বেশি লোক নিবন্ধিত হয়েছে।যার মধ্যে ১.৭৬ মিলিয়নেরও বেশি প্রবাসী ভোটার।যারা ইতিমধ্যেই বিদেশে তাদের ব্যালটে ভোট দিয়েছেন।এবং ৪.৯ মিলিয়ন নতুন ভোটার।যাঁরা প্রথমবারের মতো এবার ভোট দিবে।আর বিরোধী জোটের আশার জায়গা এই নতুন ভোটাররাই। দেশে ভোটারদের জন্য মোট ১৯২৮৮৫ টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে। প্রতিটি ভোটার দুটি ব্যালটে ভোট দিবেন।একটি রাষ্ট্রপতির জন্য এবং অন্যটি সংসদ সদস্যদের জন্য।উভয়েই পাঁচ বছরের জন্য নির্বাচিত হবেন। ৩০টিরও বেশি রাজনৈতিক দল এবং ১৫০টিরও বেশি স্বতন্ত্র সংসদীয় প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের ভোটে। নির্বাচনে পাঁচটি বহুদলীয় ব্লক রয়েছে।তাঁরা হলো যথাক্রমে পিপলস অ্যালায়েন্স, নেশন অ্যালায়েন্স, অ্যান্সট্রাল অ্যালায়েন্স, লেবার অ্যান্ড ফ্রিডম অ্যালায়েন্স এবং ইউনিয়ন অফ সোশ্যালিস্ট ফোর্সেস অ্যালায়েন্স। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে।কেউই সেটি অর্জন করতে না পারলে এক সপ্তাহ পর দ্বিতীয় দফা ভোটগ্রহণ হবে প্রেসিডেন্ট পদের জন্য। শেষ পর্যন্ত তুরস্কের রাষ্ট্র ক্ষমতায় কে অধিষ্ঠিত হচ্ছেন তা জানতে বিশ্ববাসীকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলেই ধারণা আন্তর্জাতিক বিশ্লেষকদের। সূত্র:-আল জাজিরা,বিবিসি ও এপি।

এই বিভাগের সব খবর

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।...

সর্বশেষ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...

চট্টগ্রামে ৫৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের মতো চট্টগ্রাম...