শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

চীনা নাগরিকের মৃত্যু, ক্ষতিপূরণ চেয়ে কারখানার ফটকে স্বজনদের অবস্থান

- Advertisement -
Single page 1st Paragraph

নরসিংদীতে রপ্তানিমুখী একটি সুতা তৈরির কারখানায় মেশিন চালু অবস্থায় মেরামত করার সময় এর ভেতরে পড়ে দ্বিখন্ডিত হয়ে লি রোং হোয়া (৫৭) নামে নিহত হওয়া চীনা শ্রমিকের স্বজনেরা ঘটনার তদন্ত ও ৫ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে দুই দিন ধরে কারখানাটির প্রধান ফটকের সামনে অবস্থান করছেন।

এরই মধ্যে প্রতিষ্ঠানটি ১ কোটি ৪০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হলেও নিহত ব্যক্তির স্বজনেরা এতে সন্তুষ্ট নন। তারা ঘটনার তদন্তসহ ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন।

এর আগে গত ৩ মে দিবাগত রাত ১০টা ৪০ মিনিটেন রসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সদর উপজেলার দক্ষিণ শিলমান্দী এলাকায় ফুজিয়ান ওনান টেক্সটাইল কোম্পানি বাংলাদেশ লিমিটেডে এ ঘটনা ঘটে।

তবে তারা কাউকেই বিষয়টি অবগত করেনি। নিহতের স্বজনেরা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নেওয়ার পরই তাঁর মৃত্যুর ঘটনাটি জানাজানি হয়।

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সদর উপজেলার দক্ষিণ শিলমান্দী এলাকায় ফুজিয়ান ওনান টেক্সটাইল কোম্পানি বাংলাদেশ লিমিটেড নামে প্রতিষ্ঠানটি দুই বছর আগে প্রতিষ্ঠিত হয়। কারখানাটির মালিকের নাম চেন ঝং হো, তিনিও চীনা নাগরিক।

নিহত লি রোং হোয়া চীনের জিয়াংসু এলাকার নাগরিকচীনের জিয়াংসু প্রদেশের ফেংচেন টাউনের বাসিন্দা। গত ৮ মাস ধরে কারখানাটিতে কাজ করছিলেন তিনি। লি রোং হোয়া কারখানাটির চায়না বেল্ট মেশিন অপারেট করতেন। তাঁর লাশ ৯ দিন ধরে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ফ্রিজিং করে রাখা রয়েছে। শুক্রবার দুপুর কারখানাটির সামনে গিয়ে দেখা যায়, লি রোং হোয়ার স্ত্রী ঝিং মেইলিং, ছেলে লি রংইয়ান ও পুত্রবধূ লি জিজি ফটকের সামনে বসে আছেন। পুলিশের ১০-১২ জন সদস্য তাঁদের ঘিরে রেখেছেন। এ সময় ঝিং মেইলিংকে মাটিতে বসে কাঁদতে ও অন্য দুজনকে মাথায় হাত দিয়ে চেয়ারে বসে থাকতে দেখা যায়। তার বৃহস্পতিবার থেকে এই অবস্থান নেয় বলে স্থানীয়রা জানায়।

কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, পুরো কারখানাটি সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রিত। ঘটনার ফুটেজে দেখা গেছে, গত ৩ মে দিবাগত রাত ১০টা ৪০ মিনিটে লি রোং হোয়া বেল্ট মেশিনে কাজ করছিলেন। সে সময় মেশিনে ত্রুটি দেখা দিলে তিনি মেশিন বন্ধ না করে চালু অবস্থাতেই সেটি মেরামত করতে শুরু করেন। মেশিনের উপর দাঁড়িয়ে মেরামত করার একপর্যায়ে তিনি এর ভেতরে পড়ে যান। এতে কোমর বরাবর দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরদিন ময়নাতদন্ত শেষে পুলিশ লাশ কারখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এরপর স্বজনদের অপেক্ষায় লাশ রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ফ্রিজিং করে রাখা হয়।

নরসিংদী সদর মডেল থানা ও ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ জানায়, চীনা ওই ব‍্যক্তির নিহত হওয়ার ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর কারখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হলে পরে তা উত্তরার একটি হিমাগারে রাখা হয়। এই ঘটনার পর নিহতের পরিবারের সদস‍্যরা সংবাদ পেয়ে নিহতের স্ত্রী, মেয়ে, ছেলে, ছেলের বৌ ও ভাই বাংলাদশে আসে। তারা আসার পর কারখানা কর্তৃপক্ষ ও একজন চীনা আইনজীবিকে নিয়ে পুলিশের সাথে কথা বলে। পুলিশ তাদেরকে আইনানুগ প্রক্রিয়ার বিষয়ে অবহিত করেছে। ইতিমধ্যে তারা বিভিন্ন দাবীতে কারখানার গেইটে অবস্থান করে। কারখানা কর্তৃপক্ষের সাথে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে মিমাংসা হয়নি। কোন ধরনরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান বলেন, আমরা সকাল থেকে বিষয়টি দেখছি। নিহত চীনা ব‍্যক্তির স্বজনরা কারখানার সামনে অবস্থান করছে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা চালাচ্ছি। প্রতিষ্ঠানটির মালিকের সাথেও যোগাযোগ করার চেষ্টা করছি।

এই বিভাগের সব খবর

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে কমছে পাসের হার। ২০২২ সালে যেখানে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জনের...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী...

সর্বশেষ

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন...

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...