বুধবার, ৪ নভেম্বর ২০২৬

রামগড়ে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকার মামলা

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড়ে ধর্ষনের অভিযোগে নাইম মজুমদার (২৪)নামের এক যুবকের বিরুদ্ধে মামলা করেছে এক কিশোরী ।অভিযুক্ত নাইম মজুমদার পৌরসভার বলিটিলা এলাকার নুরুল আমীন মজুমদারের ছেলে।সে স্থানীয় একটি কাপড় দোকানে কাজ করে।ভুক্তভোগী ওই নারী ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নের বড়বিল এলাকায় থাকে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে,ছয় মাস পূর্বে অভিযুক্তের সাথে মোবাইল ফোনে পরিচয়ের সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওই কিশোরী । গত ১০ জানুয়ারী ভুক্তভোগী কিশোরী বাগানবাজার তার চাচার বাসায় বেড়াতে আসে।পূর্ব পরিচয়ের সূত্রে অভিযুক্ত নাইমের সাথে রামগড়ের বিভিন্ন স্থান ঘুরতে আসে।সন্ধ্যা নেমে আসলে নাইম ওই কিশোরীকে জোর পূর্বক ধর্ষন করে।ধর্ষন শেষে রাতে অটোরিকশা করে তার এক বান্ধবীর বাড়িতে পৌঁছে দেয়।তাৎক্ষনিক পরিবারকে জানালে তারা অভিযুক্ত ধর্ষককে বিয়ের জন্য বললে সে অনীহা প্রকাশ করে।পরে ওই কিশোরী বাদী হয়ে রামগড় থানায় মামলা দায়ের করে।
কিশোরীর ভাই এয়াকুব হোসেন শামীম জানান, নাঈম তার বোনকে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ধর্ষণ করেছে। তার পরিবারকে জানালে তার বিষয়টি টাকা দিয়ে মীমাংসা করতে চায়। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র কর জাননা, ধর্ষণের অভিযোগ এনে এক কিশোরী থানায় মামলা করেছেন। মামলার পর পুলিশ অভিযুক্তকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রামগড় থানায় মামলা নম্বর- ২, তারিখ- ১৩/০১/২০২২ইং

এই বিভাগের সব খবর

প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ আজ বৈশ্বিক প্রেক্ষাপটে বহির্বিশ্বের সাথে যে কোনো সময়ের চেয়ে বেশি সংযুক্ত। এ অবস্থায় আন্তর্জাতিক যাতায়াত ও বাণিজ্য সহজতর করার...

জ্বালানি অনুসন্ধানে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের

বাংলাদেশে জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে সরকারি পর্যায়ে (জিটুজি) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বিনিয়োগের জন্য ব্রুনাই দারুসসালামকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একইসাথে দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি জ্বালানি...

সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহ কমেছে ৪৯১ মিলিয়ন ঘনফুট

রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় দেশে গ্যাস সরবরাহ কমেছে ৪৯১ মিলিয়ন ঘনফুট। বুধবার সকাল ৮টা থেকে এই রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে,...

সর্বশেষ

প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ আজ বৈশ্বিক প্রেক্ষাপটে বহির্বিশ্বের...

জ্বালানি অনুসন্ধানে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের

বাংলাদেশে জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে সরকারি পর্যায়ে (জিটুজি) এবং সরকারি-বেসরকারি...

সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহ কমেছে ৪৯১ মিলিয়ন ঘনফুট

রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনাল বন্ধ থাকায়...

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিপুল সংখ্যক রোহিঙ্গা উপস্থিতির কারণে সৃষ্ট সমস্যা সমাধানে...

এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সুযোগ কাজে লাগিয়ে কেউ কেউ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক...