সকলের শংকা দূর করে তৈমুর আলম খন্দকার সদলবলে মাঠে নামলেন, সংবাদমাধ্যমকে বললেন তিনি মাঠে আছেন। পুলিশের অহেতুক ভূমিকা সংশয় সৃষ্টি করছে।পুলিশকে থামাতে বললেন তিনি। তিনি বলেন আমার ১৬জন গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেফতার করেছে তাঁরা। এটা কোনভাবেই সুষ্ঠু নির্বাচনের সংকেত দিচ্ছে না।বৃহস্পতিবার(১৩ ডিসেম্বর) বেলা বারোটার সময় ১১নং ওয়ার্ডে গণসংযোগের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অপর দিকে ডাঃ সেলিনা হায়াত আইভী বলেছেন, জনতার শক্তিতে বলিয়ান যেতাঁর অন্য কিছু দরকার হয়না।তিনি সাংবাদিকদের নিকট প্রশ্ন রেখে বলেন,আপনারা আমার সঙ্গে থেকে কি বুঝেছেন?নিজেদের বিবেককে প্রশ্ন করে যে উত্তর আসে তা লিখে দিয়েন।
আমি জানি, জনতার তাড়া খেয়ে বনের হাতি বনে চলে যাবে,আর মানুষের ভালোবাসা নিয়ে আমি আবার যাবো নগর ভবনে ইনশাআল্লাহ।
এদিকে কেন্দ্রীয় আওয়ামীলীগের বাঘা বাঘা নেতৃবৃন্দের বিশাল বহরের নেতৃত্ব দিয়ে নানক তো নগরী চষে বেড়াচ্ছেনই,একই সাথে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জেলা ও মহানগর (সদ্য বিলুপ্ত) নেতাকর্মীদের বিশাল বহরসারাদিন আইভীর পক্ষে নগরীতে ছুটে
বেড়িয়েছেন।বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের বিপুল সংখ্যক ভবিষ্যৎ ডাক্তার আজ নগরীজুড়ে নৌকার পক্ষে ভোট চেয়ে সকলের দৃষ্টি আকর্ষন করেছেন।
সন্ধ্যার পরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আমির বাহাদুর শাহ মোজাদ্দেদী আইভীকে সমর্থন দিয়ে তাঁকে বিজয়ী করতে আহবান জানিয়েছেন।
অপর দিকে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ বলেছেন,মানুষ উদগ্রীব হয়ে আছেন ১৬তারিখ পুরো পৃথিবীকে চমকে দিতে তাঁকে বিজয়ী করার মধ্য দিয়ে।

