বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

শান্ত হয়ে আসছে পাকিস্তান,

ইমরান খানকে গ্রেফতার বেআইনী ঘোষণা দিলেন প্রধান বিচারপতি

এক ঘন্টার মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করা হয়েছে।অতীতের বহু যুগান্তকারী পদক্ষেপের মতো দেশের সংকটকালে আবারও ত্রাতার ভূমিকায় অবতীর্ন হলেন সুপ্রিম কোর্ট।পাকিস্তানের প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের জুরিবোর্ড স্পষ্ট ঘোষনা করলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতার অবৈধ ও বেআইনী।খবর আল জাজিরা ও জিয়ো নিউজের।
রায়ের খবর ছড়িয়ে পড়তেই সারাদেশে উল্লাসে ফেটে পড়েন দলের আন্দোলনরত নেতাকর্মীরা।থেমে যায় সহিংসতা।আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে পাকিস্তানের সহিংস পরিস্থিতি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের আইনজীবীরা এই রায়কে আইনের শাসনের উজ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করান।রায়ের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সাধারণ মানুষ ও দেশের সুশীল সমাজ।
এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট। পরে কড়া নিরাপত্তায় ১৫টি গাড়ির প্রহরায় তাকে নিয়ে আদালতে হাজির করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ইমরান খাঁনকে আরেকটি মামলায় আটক দেখিয়ে বন্দী করে রাখা হয়েছে। আইনজীবীরা আশা করছেন ঐ মামলায়ও তিনি জামিন পেয়ে যাবেন। বৃহস্পতিবার ইসলামাবাদ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) ডক্টর আকবর নাসির খানকে বিকেল সাড়ে ৪টার মধ্যে ইমরান খানকে হাজির করার নির্দেশ দেওয়া হয়।  পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) প্রাঙ্গণ থেকে পিটিআই নেতার গ্রেফতারকে দেশের বিচার বিভাগের জন্য অসম্মানজনক বলে অভিহিত করার পরে এই নির্দেশ দেন। ইমরান খানের গ্রেফতারকে চ্যালেঞ্জ করে পিটিআইয়ের আবেদনের শুনানি করার সময় প্রধান বিচারপতি এই মন্তব্য করেন। তিনি ছাড়াও বেঞ্চে রয়েছেন বিচারপতি আতহার মিনাল্লাহ ও বিচারপতি মোহাম্মদ আলী মাজহার।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...