সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

হজের বিমানভাড়া কমানোর আবেদন

- Advertisement -
Single page 1st Paragraph

চলতি মৌসুমে হজযাত্রীদের বিমানভাড়া কমিয়ে ১ লাখ ৪৬ হাজার টাকা নির্ধারণের জন্য সম্পূরক আবেদন করা হয়েছে। হজের খরচ নির্ধারণ করে জারি করা প্রজ্ঞাপন ‘জনস্বার্থ পরিপন্থী’ মর্মে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের সঙ্গে এ সম্পূরক আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট আশরাফ উজ জামান।

তিনি বলেছেন, সম্পূরক আবেদনে চলতি মৌসুমে হজযাত্রীদের বিমানভাড়া কমিয়ে ১ লাখ ৪৫ হাজার টাকা করার জন্য আর্জি জানানো হয়েছে। হজের জন্য ঘোষিত প্যাকেজে বিমানভাড়া ১ লাখ ৯৭ হাজার টাকা নির্ধারণ করা আছে।

আশরাফ উজ জামান জানান, হজের খরচ নিয়ে প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের বিষয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। সে রুল পেন্ডিং আছে। রুলের শুনানি কবে শুরু বা শেষ হবে, তা-ও এ আবেদনে জানতে চাওয়া হয়েছে।

গত ২ এপ্রিল সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে হজের খরচ নির্ধারণ করা প্রজ্ঞাপন জনস্বার্থ পরিপন্থী বলে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এছাড়া, প্রতিযোগিতামূলক বিমানভাড়ার ভিত্তিতে বাংলাদেশ থেকে হজযাত্রী বহনে সব আন্তর্জাতিক এয়ারলাইন্সকে সুযোগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

এবারের হজ প্যাকেজ সংশোধন চেয়ে করা রিটের সম্পূরক আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

চার সপ্তাহের মধ্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (হাব) রুলের জবাব দিতে বলা হয়।

এই বিভাগের সব খবর

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক শুধু একটি জলাধার নয়, এটি আমাদের দেশের সম্পদ, পার্বত্য চট্টগ্রামের পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ধর্মের নামে রাজনীতি করে একটি দল মানুষের কাছে জান্নাতের...

সর্বশেষ

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস...

চট্টগ্রাম শিশু ধর্ষণের মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায়...