শনিবার, ২৭ জুন ২০২৬

আকবর শাহে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

নগরের আকবর শাহ থানার অলঙ্কার মোড় এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ জানুয়ারি) রাতে নগর গোয়েন্দা ও আকবর শাহ থানা পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার (অপরাধ) মো. শামসুল আলম।

গ্রেফতারকৃতরা হলেন- মো. শাহ আলম আকন (৩২), আবুল কালাম (৪৭), মো. জাকির হোসেন সাঈদ (৩৬), মো. আল আমিন (২৯), মিজানুর রহমান (৫৩), নাহিদুল ইসলাম ওরফে হারুণ (৩১)।

অতিরিক্ত কমিশনার (অপরাধ) মো. শামসুল আলম বলেন, এ চক্রটি গত ১৯ ডিসেম্বর হোসেন মাস্টার নামের এক প্রবাসীকে অলঙ্কার থেকে জোরারগঞ্জ নেওয়ার কথা বলে মাইক্রোবাসে তুলে নেয়। বিমানের টিকিট কিনতে নগরীর আগ্রাবাদে যাওয়ার কথা ছিল হোসেনের। গাড়িতে তুলে হোসেনের সঙ্গে থাকা ১০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। কিছুক্ষণ তাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামের বেতারিয়া এলাকায় রাস্তায় ফেলে দেয়। গুরুতর আহত হোসেনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলেও একদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...