রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরে নিখোঁজ ৪ ছাত্রী ঢাকার দারুস সালাম থেকে উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ১২ দিনের মাথায় ৪ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) সকালে ৮টায় মঠবাড়িয়া থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার দারুস সালাম এলাকা থেকে তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া ৪ ছাত্রীর ২ জন মঠবাড়িয়া সরকারি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রী। অপর ২ জনের একজন মঠবাড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী, আরেকজন গুলিসাখালী সগীর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।

মঠবাড়িয়ার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবুল কালাম, এস আই রাসেল মোল্লা, এএসআই লাবনী আক্তার উদ্ধার অভিযানে অংশ নেন। নিখোঁজ ওই চার ছাত্রীকে উদ্ধার করে ঢাকা থেকে মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তারা।

উল্লেখ্য, গত রোববার (৩০ এপ্রিল) সকালে বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বের হয়ে ওই চার ছাত্রী নিখোঁজ হয়ে যায়। এমনকি ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকে। অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে না পেয়ে অভিভাবকরা মঠবাড়িয়া থানায় পৃথক পৃথক ভাবে সাধারণ ডায়েরি করেন।

জানা গেছে, ওই চার ছাত্রীর মধ্যে সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। তারা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল ও উচ্চ লাফ বিভিন্ন খেলাধুলায় উপজেলা জেলা-বিভাগসহ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, নিখোঁজ ছাত্রীদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার দারুস সালাম এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাড়ি থেকে পালিয়ে এসে তারা মাঝে মাঝে এই বাসায় কয়েকদিন থেকে আবার বাড়িতে ফিরে যেতো বলে স্বীকার করেছে।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...