মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর উদ্যোগে বিশ্ব লুপাস দিবস পালিত

 লুপাস করো দৃশ্যমান, প্রজাপতির জন্য প্রত্যাশা এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর উদ্যোগে আজ ১০ মে আন্তর্জাতিক লুপাস দিবস পালিত হয়। হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর থেকে একটি রেলি রংপুরের ধাপ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর মিলনায়তনে এক আলোচনা সভা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন। বিশ্ব লুপাস দিবসের মুল প্রবন্ধ পাঠ করেন সদ্য নিযুক্ত রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম তুহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ শাহ্ মোঃ সরোয়ার জাহান।
বক্তব্য রাখেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ জয়নাল আবেদীন জুয়েল, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ কাওছার আহমেদ, ডাঃ মোঃ একিউএম মনজুরুল হাসান মেনন প্রমুখ। আয়োজনটির সায়েন্টিফিক পার্টনার ছিলেন ডেলটা ফার্মাসিটিকেলস লিমিটেড। বক্তারা বলেন, লুপাস এক দীর্ঘস্থায়ী অটো-ইমিউন রোগ । এই রোগে আক্রান্ত ব্যক্তিদের সমস্যা গভীরভাবে বোঝার এবং তাঁদের পাশে দাঁড়ানো প্রয়োজন । এটি জীবন পরিবর্তনকারী এবং মারাত্মক রোগে। শরীরের ইমিউন সিস্টেম যা সাধারণত সংক্রমণের সঙ্গে লড়াই করে ৷ তার সুস্থ টিস্যু এবং অঙ্গগুলিকে আক্রমণ করতে শুরু করে । এই অবস্থায় ত্বক, কিডনি, রক্তকণিকা, মস্তিষ্ক, হার্ট, ফুসফুস এবং জয়েন্টগুলি-সহ শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি হতে পারে ।
উল্লেখ্য অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন প্রতিষ্ঠিত হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর ২০০৮ সাল থেকে উত্তরাঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক জনগোষ্ঠীর উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের সানামের সাথে চিকিৎসা সেবা পরামর্শ দিয়ে আসছেন।

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...