তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা আয়ারল্যান্ড বনাম বাংলাদেশের।অথচ এই সিরিজ নিয়ে সবচেয়ে বেশী উৎকন্ঠায় থাকবে দক্ষিন আফ্রিকা।এই সিরিজের ফলাফল ঠিক করে দিবে আসছে ওডিআই বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা আট নম্বর দল কোনটি?এই ওয়ানডে সিরিজ আয়ারল্যান্ডকেও সুযোগ করে দিতে পারে আট নম্বর দল হয়ে সরাসরি বিশ্বকাপে খেলা।
তবে সেজন্য তাদের অতিমানবীয় ক্রিকেট খেলে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে হবে। শুধু তাই নয় সব ম্যাচই বড় ব্যবধানে জিততে হবে।সেদিক থেকে দক্ষিন আফ্রিকার সম্ভাবনাই বেশি আট নম্বর হওয়ার।তাই কিছুদিন আগে নিজেদের মাটিতে বাংলাদেশের কাছে নাকানীচুবানি খেয়েও আজ থেকে শুরু হতে যাওয়া সিরিজে তাঁরা বাংলাদেশকে সাপোর্ট করবে।
বাংলাদেশ অন্ততঃ একটি ম্যাচ জিতলে তো কথাই নেই,তা না হলেও যদি সব ম্যাচ কম ব্যবধানেও হারে বাংলাদেশ তবুও রানরেটে আট নম্বর দল হবে দক্ষিন আফ্রিকাই।তবে বাংলাদেশ দল ও সমর্থকদের প্রত্যাশা একটাই তাহলো সিরিজ জয়।সেই লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছে টাইগাররা।চেমসফোর্ডের এই মাঠে ২৪ বছর পর খেলতে নামছে টাইগাররা।ইংলিশ কন্ডিশনে আইরিশরা বরাবরই ভালো খেললেও বাংলাদেশকে কি এখন আর সেসব ভাবনা মানায়?এই বাংলাদেশ যেকোন কন্ডিশনেই যেকোন দলকে হারানোর যোগ্যতা রাখে।
বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ।যে ম্যাচে বোধহয় বাংলাদেশীদের চেয়ে বেশি আগ্রহ থাকবে প্রোটিয়াদের!
