রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে চাঞ্চল্যকর আমির হোসেন হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

২৪ ঘন্টার মধ্যে সোনারগাঁয়ের চাঞ্চল্যকর আমির হোসেন হত্যা মামলার মূলহোতা র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেপ্তার হয়েছে।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ গত সোমবার রাতে  নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন বারদী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সোনারগাঁয়ের চাঞ্চল্যকর “আমির হোসেন” হত্যা মামলার এজাহারনামীয় আসামী হোসেন মিয়া (৫০), পিতা- মৃত ফজু মিয়া, সাং-বাড়ইপাড়া, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেপ্তার করে।

উল্লেখ্য যে, ভিকটিম “আমির হোসেন” একজন মুদি দোকানের ব্যবসায়ী। গ্রেপ্তার আসামীর সাথে ভিকটিমের টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ছিল। উক্ত বিরোধের জেরে গ্রেপ্তার আসামী তার অন্যান্য সহযোগীসহ গত ৫মে রাতে ১০.৩০ টার সময় ভিকটিমের নিজ বাড়ি হতে ডেকে নিয়ে যায়। পরদিন  গত ভিকটিম আমির হোসেন’এর মৃত দেহ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন মাধবদী সাকিনস্থ জনৈক জাকির হোসেন এর ধান ক্ষেতে ক্ষত-বিক্ষত অবস্থায় পাওয়া যায়। গ্রেপ্তার আসামী পলাতক অন্যান্য আসামীদের সহায়তায় ভিকটিমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত হত্যাকান্ডের পর হতে এজাহারনামীয় আসামীরা কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে এবং এজাহারনামীয় আসামী হোসেন মিয়া (৫০)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...