সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,ট্রাক জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব, এ সসময় ইয়াবা বহনকারী ট্রাকটি জব্দ করা হয়।

নারায়ণগঞ্জ’ র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার(৭ মে) দিবাগত রাত ২.৩০টায়  নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে ৭,৬৫০ পিস ইয়াবা ট্যাবটেলসহ ৩ জন মাদক ব্যবসায়ী ১। কাশেম (৩৬), পিতা- মৃত নাদের বক্স, সাং- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র, ০৬নং ওয়ার্ড, থানাঃ রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ২। শাহাদত আলী ওরফে সোনা মিয়া ওরফে শাকির বাপ (৪০), পিতা- মৃত আঃ মাবুদ, সাং- মলিয়াবাদ, চৌধুরী পাড়া, থানা- সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ মনির (২২), পিতা- মৃত খাজের আহম্মেদ, সাং- দেওয়ান হাট, থানা-চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম’কে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট- ২২-৬৭৬২ সহ হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে বলে জানায়।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ১। কাশেম (৩৬), ২। শাহাদত আলী ওরফে সোনা মিয়া ওরফে শাকির বাপ (৪০), ৩। মোঃ মনির (২২) পেশাদার মাদক ব্যবসায়ী। তারা ট্রাকের চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পরিবহন করে বিক্রয় ও সরবরাহ করে।

গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...