মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

রাশিয়ার গোলার আঘাতে ৬ ইউক্রেন বিষ্ফোরক বিশেষজ্ঞ নিহত,বাখমুথে তীব্র লড়াই চলছে

- Advertisement -
Single page 1st Paragraph

আমেরিকার দেওয়া প্যাট্রিয়ট দিয়ে কিনজিলকে গুলি করার সাফল্যে আত্মহারা ইউক্রেন সেনাদের মূদ্রার উল্টো পিঠটা দেখতে খুব বেশী সময় লাগলোনা।গতকাল ৬ মে রাত থেকে তীব্র থেকে তীব্রতর হামলা করে চলেছে রাশিয়া।শেষ খবর পাওয়া পর্যন্ত রাশিয়ার গোলার আঘাতে ইউক্রেনের ছয় বিস্ফোরক বিশেষজ্ঞ নিহত হয়েছেন।তারা দক্ষিণ খেরসন অঞ্চলে মাইনিং অপারেশনে নিয়োজিত ছিলেন।

ইউক্রেনের জরুরি পরিষেবা শনিবার এই তথ্য জানিয়েছে। জরুরি পরিষেবা, টেলিগ্রাম বার্তায় বলেছে, একজন নারী নার্সসহ ডিমাইনিং দলের অন্য দুই সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রুশ বাহিনী ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে।

বর্তমান বাখমুত শহরে রুশ বাহিনী ও ইউক্রেনের সেনাদের মধ্যে ব্যাপক লড়াই চলছে। ফেসবুকে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার প্রধান সেরহি ক্রুক বলেন, আজ জরুরি পরিষেবা তার পরিবারের অংশ হারিয়েছে। খেরসনের একটি এলাকায় মাইন পরিষ্কার করার সময় গোলাবর্ষণ করা হয়। এতে আমাদের ছয়জন বিশেষজ্ঞ নিহত হয়েছেন।

রাশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা অব্যাহত রেখেছে বলেও তিনি ওই পোস্টে অভিযোগ করেন। যদিও রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি। সূত্র:-বিবিসি ও সিএনএন।

এই বিভাগের সব খবর

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মাত্রার চেয়ে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি শনাক্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ...

সর্বশেষ

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

চট্টগ্রামে এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ২০ আগস্ট

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া উচ্চ...

শফিক-বাবরের ব্যাটিং নৈপুণ্যে দারুণ জবাব পাকিস্তানের

আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরি ও অধিনায়ক বাবর আজমের হাফ-সেঞ্চুরিতে প্রথম...

চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে আটকেপড়া জাহাজ সরানো হয়েছে

চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে রিটেইনিং ওয়ালের...