মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

কানাডার পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল, আলবার্টায় জরুরি অবস্থা ঘোষণা

- Advertisement -
Single page 1st Paragraph

কানাডার পশ্চিমাঞ্চলের আলবার্টা প্রদেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় নিরাপত্তাজনিত কারণে প্রায় ২৫ হাজার মানুষকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে। রোববার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শহরটিতে ৮ হাজারেরও বেশি মানুষ বাসবাস করে থাকে। দাবানল ভয়াবহ রূপ নেওয়ায় প্রদেশটির এডসন শহরের বাসিন্দাদের অবিলম্বে শহর ছেড়ে চলে যেতে বলা হয়েছে। ছড়িয়ে পড়া দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ড্রেটন ভ্যালি ও ফক্স লেক। প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) পশ্চিমে ড্রেটন ভ্যালি এবং রাজধানী শহরের প্রায় ৫৫০ কিলোমিটার উত্তরে ফক্স লেক অবস্থিত। সেখানে ২০টি বাড়ি আগুনে পুড়ে গেছে

বিবিসি জানায়, এ পর্যন্ত আলবার্টায় ১০০টিরও বেশি দাবানলের ঘটনা ঘটলেও এই পরিস্থিতিকে ‘নজিরবিহীন’ বলেছেন প্রাদেশিক সরকারের প্রধান ড্যানিয়েল স্মিথ।

ড্যানিয়েল স্মিথ বলছেন, উষ্ণ ও শুষ্ক আবহাওয়া দাবনলে ‘জ্বালানির’ মতো কাজ করছে এবং এখন পর্যন্ত প্রায় ১ লাখ ২২ হাজার হেক্টর (৩ লাখ ১ হাজার একর) জমি পুড়ে গেছে। এছাড়া প্রবল বাতাসের কারণে অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেও জানানো হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় অগ্নিনির্বাপক হেলিকপ্টার ও এয়ার ট্যাংকার আনা হয়েছে এবং কানাডার কেন্দ্রীয় সরকার অটোয়া থেকে সহায়তার প্রস্তাব দিয়েছে। এ ছাড়া এডমন্টন এক্সপো সেন্টারে ১ হাজারেরও বেশি মানুষকে আশ্রয় দেয়া হয়েছে এবং হাই লেভেল শহরে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র করা হচ্ছে।

কানাডার একটি গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল আলবার্টা। তবে দাবানল ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত সেখানকার তেল অবকাঠামোগুলো ঝুঁকিতে পড়ার কোনো খবর পাওয়া যায়নি।

আলবার্টা প্রদেশের বনভূমিতে দাবানলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। শুক্রবার ৭০টিরও বেশি সক্রিয় আগুনের খবর পাওয়া গেছে, যার মধ্যে বেশ কয়েকটি নিয়ন্ত্রণের বাইরে।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ১৩ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রদেশের উত্তরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফক্স লেক এলাকায় প্রায় ১,৫০০ হেক্টর (৩,৭০০ একর) জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে এবং ইতোমধ্যেই প্রায় ২০টি ঘর সমন্বিত একটি ছোট সম্প্রদায়কে গ্রাস করেছে।

ব্রিটিশ কলাম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে দ্বিগুণ প্রভাব পড়েছে। বেশ কয়েকটি দাবানল অভ্যন্তরীণভাবে সক্রিয় রয়েছে, অন্যদিকে প্রদেশের দক্ষিণে দ্রুত বরফগলে হুমকির মুখে পড়ছে, যা নদীর পানির স্তর বাড়িয়ে দিচ্ছে। যার মধ্যে কয়েকটি নদীর পানি তীব্র বেগে উপচে পড়ছে। কর্তৃপক্ষ বলেছে, সপ্তাহান্তে প্রত্যাশিত ভারী বৃষ্টি পরিস্থিতি আরও খারাপ করতে পারে।

প্রাদেশিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘অনেক দিনের অস্বাভাবিকভাবে উষ্ণ তাপমাত্রা ব্রিটিশ কলাম্বিয়ার অভ্যন্তরে বেশিরভাগ অংশ জুড়ে দ্রুত তুষার গলছে এবং উচ্চ প্রবাহ সৃষ্টি করেছে। কিছু এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম কানাডা বারবার চরম আবহাওয়ার কারণে বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে, যার তীব্রতা এবং ফ্রিকোয়েন্সি বিশ্ব উষ্ণায়নের কারণে বেড়েছে।

এই বিভাগের সব খবর

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মাত্রার চেয়ে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি শনাক্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ...

সর্বশেষ

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

চট্টগ্রামে এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ২০ আগস্ট

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া উচ্চ...

শফিক-বাবরের ব্যাটিং নৈপুণ্যে দারুণ জবাব পাকিস্তানের

আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরি ও অধিনায়ক বাবর আজমের হাফ-সেঞ্চুরিতে প্রথম...

চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে আটকেপড়া জাহাজ সরানো হয়েছে

চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে রিটেইনিং ওয়ালের...