মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফুটবলারের আত্মহত্যা

- Advertisement -
Single page 1st Paragraph

প্রেমিকাকে ভিডিও কলে রেখে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের নির্মিতব্য ড্রেসিংরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক ফুটবলার। রোববার(৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে সোহেল জমাদ্দার (২৩) নামের ওই ফুটবলারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আত্মহননকারী সোহেল জমাদ্দার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রায়াপুর বটতলা এলাকার হাফিজ জমাদ্দারের ছেলে। তিনি ঢাকার সাইফ স্পোটিং ক্লাবের অনুর্ধ্ব-১৭ দলের গোলরক্ষক ছিলেন।

নিহত সোহেলের স্ত্রী ও আট মাস বয়সের একটি ছেলে রয়েছে।

কোতোয়ালি মডেল থানার এসআই মো. শহীদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোহেল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ফাঁস নেয়ার পর দড়ি ছিড়ে নিচে পড়ে যাওয়ায় তার মাথা ফেটে গেছে।

তিনি আরও বলেন, ভিডিও কলে রেখে আত্মহত্যার যথেষ্ট আলামত পাওয়া গেছে। আত্মহত্যার আগে পাঠানো ছবিও পাওয়া গেছে।

নিহতের বোন শান্তা ইসলাম জানান, বিয়ের আগে নগরীর বেসরকারি নার্সিং কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে সোহেলের প্রেমের সম্পর্ক ছিলো। পরবর্তীতে তাদের সম্পর্ক ভেঙে যাওয়ায় সোহেলকে অন্যত্র বিয়ে করানো হয়। তবে অতিসম্প্রতি পরিবারের সবার অজান্তে সেই মেয়ের সঙ্গে আবারও সম্পর্কে জড়িয়ে পড়ে সোহেল।

শান্তা আরও বলেন, রোববার খেলা থাকায় শনিবারই স্টেডিয়ামে আসেন সোহেল। ওইদিন সন্ধ্যার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে সোহেলের প্রেমিকা জানান, সোহেল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে জানিয়ে ইমোতে দড়ি ও একটি মইয়ের ছবি তাকে পাঠিয়েছে। রাতে (শনিবার) তাকে ভিডিও কলে রেখে সোহেল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

রোববার সকালে বিষয়টি জানার পর পুলিশ নিয়ে স্টেডিয়ামে এসে সোহেলের মরদেহ উদ্ধার করা হয়।

এসআই শহীদুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ...

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের...

দৃষ্টি স্কুল অব ডিবেটের সমাবর্তন

‘আলোর জন্য যুক্তি’ স্লোগানে দৃষ্টি চট্টগ্রামের নিয়মিত বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা দৃষ্টি স্কুল অব ডিবেট (বাংলা ও ইংরেজি)-এর ৩৪তম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। গত ১২ আগস্ট...

সর্বশেষ

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড...

দৃষ্টি স্কুল অব ডিবেটের সমাবর্তন

‘আলোর জন্য যুক্তি’ স্লোগানে দৃষ্টি চট্টগ্রামের নিয়মিত বিতর্ক প্রশিক্ষণ...

‘দি মেসেজে’র মহিলা মাহফিল

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন...

চোরাকারবারিদের ফটিকছড়ির সড়ক ব্যবহার করতে দেওয়া হবে না : এমপি সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, আইনশৃঙ্খলা...

চট্টগ্রামে বিদেশিদের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ, নজরদারি জোরদার

চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ...