শনিবার, ১ আগস্ট ২০২৬

গণপিটুনিতে রোহিঙ্গা ক্যাম্পে আরসা সদস্য নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক আরসা সদস্য গণপিটুনিতে নিহত হয়েছেন। রোববার ভোররাতে উখিয়ার ১৩ নম্বর তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-জি/১ এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।

জানা যায়, ভোররাতে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এর জি/১ ব্লকে বসবাসকারী আরসা বিরোধী সাধারণ রোহিঙ্গাদের ওপর আরসা কমান্ডার হাফেজ জোবায়ের ও নুরুল হকের নেতৃত্বে ২০/২৫ জন আরসা সদস্য অতর্কিত হামলা চালায়। এসময় বসবাসরত সাধারণ রোহিঙ্গারা আরসা সদস্যদের চতুর্দিকে ঘিরে ফেলে এবং অজ্ঞাত একজন আরসা সদস্যকে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

এসময় আরসা সদস্যদের গুলিতে উখিয়া ১৩ নম্বর ক্যাম্পের ব্লক-জি/১ হোসেন আহমদের স্ত্রী রমিদা খাতুন (৫৫), একই ক্যাম্পের হোসেন আহমদের ছেলে মো. রফিক (২৫)ও তার ভাই জুবায়ের (১৮) আহত হন। তাদের নিকটস্থ ব্র্যাক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা ক্যাম্প-১৩ তে একজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে করা হয়।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...