বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

অধ্যাপক মোহাম্মদ খালেদ ছিলেন আমার রাজনৈতিক পথপ্রদর্শক : ইঞ্জিনিয়ার মোশাররফ

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, অধ্যাপক মোহাম্মদ খালেদ ছিলেন আমার রাজনৈতিক পথপ্রদর্শক। বঙ্গবন্ধুর শাহাদত বরণের পর চট্টগ্রামে আওয়ামী লীগকে সংঘটিত করার ক্ষেত্রে তার অবদান ছিলো উল্লেখ করার মতো।

আমি যাতে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে পারি, সে বিষয়ে  তিনি সহযোগিতা করেছেন। আমার মৃত্যুর আগ পর্যন্ত তাঁর স্মৃতি ধরে রাখবো।

শনিবার (৬ মে) ‘চেতনার বাতিঘর অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মারকগ্রন্থ’ প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অধ্যাপক মোহাম্মদ খালেদ ছিলেন চিত্তের পূজারী। অতিসাধারণ জীবনযাপনের মাধ্যমে দলমত নির্বিশেষে সকলের কাছে ছিলেন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং অনুকরণীয় দৃষ্টান্ত। কর্মের মাধ্যমে তিনি আজীবন সবার হৃদয়ে চিরঞ্জীব হয়ে থাকবেন।

প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। সঞ্চালনায় ছিলেন ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেন, অধ্যাপক মোহাম্মদ খালেদ যখন ৭০ এর নির্বাচনে প্রতাপশালী ফজলুল কাদের চৌধুরীকে পরাজিত করেছেন, তখন সারা পাকিস্তানের মানুষ অধ্যাপক মোহাম্মদ খালেদকে চিনেছেন। তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংবাদিক সর্বোপরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-প্রণেতাদের অন্যতম।  সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক মোহাম্মদ খালেদকে চট্টগ্রামের মানুষ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।

আলোচনা করেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কবি-সাংবাদিক রাশেদ রউফ, মীরসরাই উপজেলা চেয়ারম্যান মো. জসীম উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান এবং অধ্যাপক মোহাম্মদ খালেদের ছেলে সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির।

সালাহ্উদ্দিন মো. রেজা বলেন, অধ্যাপক মোহাম্মদ খালেদ সততা, মেধা, জ্ঞান ও দক্ষতা দিয়ে সবকিছু জয় করেছেন। যেখানে গেছেন, সেখানেই অনন্য ভূমিকা রেখেছেন। তিনি আমাদেরও বাতিঘর। একজন পরিপূর্ণ মানুষের যা যা গুণ থাকা প্রয়োজন, অধ্যাপক মোহাম্মদ খালেদ ঐসব গুণের অধিকারী ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রেস ক্লাব নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

এ সময় প্রেস ক্লাবের সহসভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম সরোয়ারুল আলম সোহেল, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী’সহ রাজনীতিবিদ, সাংবাদিক, কবি-সাহিত্যিক, সংগঠক প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে সাতজনই শিশু। সবাই একটি মাদ্রাসার...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম...

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে...

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...