শনিবার, ২০ জুন ২০২৬

মার্কিন কংগ্রেসওম্যান ম্যাককলাম ইসরায়েলকে সাহায্য সীমিত করার বিল উত্থাপন করেছেন,১৭ জনের সমর্থন

- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাষ্ট্রের একজন কংগ্রেসওম্যান ইসরায়েলকে দেওয়া সাহায্য যেনো ফিলিস্তিনিদের, বিশেষ করে শিশুদের নির্যাতনে অবদান না রাখে তা নিশ্চিত করার জন্য একটি বিল পুনরায় উত্থাপন করেছেন।একই সাথে প্রগতিশীল আইনপ্রণেতাদের ইসরায়েলী সহায়তার উপর শর্ত দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। শুক্রবার, ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান বেটি ম্যাককলাম একটি বিল পুনঃপ্রবর্তন করেছেন যাতে বলা হয়েছে ফিলিস্তিনি শিশুদের আটকে রাখা এবং অধিকৃত পশ্চিম তীরের “আরও একতরফা সংযোজন” সহজতর করে এমন সামরিক কার্যকলাপে মার্কিন সহায়তা যেনো ব্যবহার নিষিদ্ধ করা হয়।খবর আল জাজিরার।

ম্যাককলাম এক বিবৃতিতে বলেছেন, “মানবাধিকার লঙ্ঘন, পরিবারের বাড়িঘর ভেঙে ফেলা বা ফিলিস্তিনি ভূমি স্থায়ীভাবে সংযুক্ত করার জন্য মার্কিন সাহায্যের এক ডলারও ব্যবহার করা উচিত নয়।মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলের সরকারের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা প্রদান করে।সেই ডলারগুলি ইসরায়েলের নিরাপত্তার দিকে যাওয়া উচিত, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং ক্ষতির কারণ হয় এমন কর্মের দিকে নয়। ১৭ জন ডেমোক্র্যাট সমর্থিত এই বিলটি ফিলিস্তিনি শিশুদের আটকে রাখা ও মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে ইসরায়েলকে মার্কিন সহায়তা নিষিদ্ধ করবে বলে আশা করা হয়েছে। ডেমোক্র্যাট বেটি ম্যাককলামের বিল অনুসারে প্রতি বছর ৭শত ফিলিস্তিনি শিশুকে ইসরায়েল দ্বারা আটক করা হয়।

ম্যাককলাম প্রথম ২০১৭ সালে বিলটির একটি সংস্করণ উপস্থাপন করেছিলেন এবং তারপর থেকে প্রতি দুই বছর অন্তর প্রতিটি কংগ্রেসে এটিকে পুনরায় চালু করেছেন।কিন্তু হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি দ্বারা কখনও বিলটি বিবেচনা করা হয়নি।কারণ হাউসের সভাপতি মাইকেল ম্যাককল একজন কট্টর ইসরায়েলপন্থী রিপাবলিকান। গত মাসে ১৪ জন আইনপ্রণেতা সেনেটর বার্নি স্যান্ডার্স এবং ম্যাককলাম সহ অনেক ডেমোক্র্যাটিক আইনপ্রনেতা প্রেসিডেন্ট জো বাইডেনকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের জন্য মার্কিন অস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা তা তদন্ত করার জন্য একটি চিঠি ইস্যু করেছেন।চিঠিতে তারা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে যে মার্কিন করদাতার টাকা অবৈধ বসতি ও অমানবিক প্রকল্পগুলিতে ব্যয় করা হয়না।

বাইডেন প্রশাসন ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনার সমালোচনা করেছে বটে তবে মার্কিন কর্মকর্তারা প্রায়শই জোর দিয়ে থাকেন যে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতি ইস্পাত-দৃঢ়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ নেতৃস্থানীয় মানবাধিকার গোষ্ঠীগুলির দ্বারা বর্ণবাদের অভিযোগে অভিযুক্ত ইসরায়েল বছরে কমপক্ষে ৩.৮ বিলিয়ন ডলার মার্কিন সাহায্য পায়। ফিলিস্তিনি অধিকার প্রবক্তারা ইসরায়েলকে নিঃশর্ত সাহায্যের বিষয়ে প্রশ্ন তুলেছে।তারা জনমত জরিপের দিকে ইঙ্গিত করে দেখায় যে, আমেরিকানদের একটি ক্রমবর্ধমান সংখ্যক, বিশেষ করে ডেমোক্র্যাটরা ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল এবং ইসরায়েলকে সহায়তার উপর বিধিনিষেধ স্থাপনকে সমর্থন করে।

ম্যাককলামের বিলটি ভার্জিনিয়া প্রতিনিধি ডন বেয়ার সহ ১৭ জন ডেমোক্র্যাটের সমর্থন লাভ করেছিলো।তাদের মধ্যে কংগ্রেসনাল প্রগ্রেসিভ ককাসের চেয়ারম্যান প্রমিলা জয়পাল, ফিলিস্তিনি আমেরিকান কংগ্রেসওম্যান রাশিদা তালাইব এবং বিশিষ্ট প্রগতিশীল আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, কোরি বুশ, ইলহান ওমর এবং আয়না প্রেসলে প্রমূখ।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...