সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বিপি নিউজের বিশেষ আয়োজন

নারায়ণগঞ্জে অপ-সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিক নেতৃবৃন্দের প্রত্যয়

- Advertisement -
Single page 1st Paragraph

এমনই একটি আয়োজন,এমনই প্রায় সকল শ্রেণি পেশার প্রতিনিধিদের অংশগ্রহণ,এমনই প্রানবন্ত ও মন খুলে কথা বলার অপেক্ষাটি ছিলো দীর্ঘদিনের।রহস্যজনক কারণে যে কাজটি এতোদিন নারায়ণগঞ্জের কোন ব্যক্তি,গোষ্ঠী বা সংগঠন করতে পারেননি,তাই আজ করে দেখালো বিপি নিউজ।হ্যাঁ এই বিপি নিউজের কথা না বললেই নয়।আরিফ নামের এক সৃষ্টিশীল তরুনের নেতৃত্বে গোটা দশেক প্রত্যয়ী তরুনের মিলিত উদ্যোগের নাম বিপি নিউজ।মূলতঃ ভিডিও কন্টেন্ট নির্ভর একটি পেজ হলেও নিজেদের মেধাবী সব আয়োজনে যাঁরা ইতিমধ্যে পৌঁছে গেছে লাখ লাখ মানুষের হৃদয়ে।

আনুষ্ঠানিক ভাবে সংখ্যাটি দুই লাখ ষাট হাজার প্লাস হলেও ভিউয়ারের সংখ্যা কয়েকগুণ বেশি। স্থানীয় ভাবে আঞ্চলিক দৈনিক(কয়েকটি বাদে) পত্রিকার কার্ডধারী সাংবাদিকদের একের পর এক বিতর্কিত কর্মকান্ড ও হলুদ সাংবাদিকতা গত কয়েক বছর ধরে নারায়ণগঞ্জের বড় এক সমস্যা ও সাংবাদিক সমাজের জন্য বিব্রতকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।যাঁর কম বেশি ভুক্তভোগী নারায়ণগঞ্জের সকল শ্রেণিপেশার মানুষ।দিনের পর দিন এভাবেই চলে আসছিলো।প্রতিবাদী হতে গেলে উল্টো হেনস্তা হবার নজির রয়েছে।এই বাস্তবতা বিবেচনায় হোক বা শুধুই মাইল ফলক ছোঁয়া উদযাপনের জন্য হোক,বিপি নিউজের অফিসে আজ সন্ধ্যায় কেক কাটা উপলক্ষে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছিলেন রাজনৈতিক নেতা,ব্যবসায়ী নেতা, শিক্ষক,ছাত্র, যুবক এবং স্বচ্ছ ইমেজধারী সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সঞ্চালক কাউসার আহমেদ আমন্ত্রিত অতিথিগণকে নিজেদের প্রতিক্রিয়া জানাবার অনুরোধ করতেই একে একে সকল বক্তা মনের অর্গল খুলে দেন।সকলেই নারায়ণগঞ্জে বিদ্যমান অপ সাংবাদিকতা প্রতিরোধে উপস্থিত সাংবাদিক নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেন।বিশেষ করে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিংকন যেনো সকল সাংবাদিকগণের মনের কথা তুলে ধরেন।যা উপস্থিত সকল সাংবাদিক ও অন্যান্য সবাই সাধুবাদ জানান।সবশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, নারায়ণগঞ্জ -৫ আসনের প্রয়াত সাংসদ আলহাজ্ব একেএম নাসিম ওসমানের সহধর্মিণী পারভিন ওসমান নিজেও সুস্থ ধারার সাংবাদিকতার সংস্কৃতি নারায়ণগঞ্জে প্রচলনের জন্য উপস্থিত সাংবাদিক নেতা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি,দৈনিক মানব জমিনের জেলা প্রতিনিধি ও ক্যাব নেতা বিল্লাল হোসেন রবিনের দৃষ্টি আকর্ষণ করেন।আশার কথা শোনাতে ভুল করেননি তিনি। নিজের বক্তব্যে তিনি সকলের বক্তব্যের সাথে সহমত পোষণ করে সাধ্যমতো ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।অন্যান্য সকল বক্তাই বিপি নিউজের ব্যাপক প্রশংসা করে তাঁদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।এমন একটি আয়োজনের জন্য এই তরুণদের অভিবাদন জানান সবাই।

নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজের জন্য স্বস্তির এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেত্রী ও নারী উদ্যোক্তা সাইয়েদা আক্তার,মাহমুদুল হাসান,রাজনৈতিক নেতা জনাব শরীফ,ছাত্রনেতা সবুজ,ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম সহ শিক্ষক,ছাত্র ও নারায়ণগঞ্জের স্বচ্ছ ভাবমূর্তির একঝাঁক সাংবাদিক সহ অন্যরা।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...