শনিবার, ২৭ জুন ২০২৬

কলকাতায় আন্তর্জাতিক সাংস্কৃতিক আড্ডায় সন্দ্বীপের প্রতিনিধিত্ব করবেন কবি ও সাংবাদিক বাদল রায় স্বাধীন

- Advertisement -
Single page 1st Paragraph

বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক পরিষদ কলকাতার উদ্যোগে আন্তর্জাতিক সাংস্কৃতিক আড্ডা ও কবিপক্ষ উদযাপন হবে ৭ মে রবিবার বিকাল ৩ টায়।

উক্ত অনুষ্ঠানে সন্দ্বীপ সন্তান কবি ও সাংবাদিক বাদল রায় স্বাধীন অতিথি বক্তা হিসাবে উপস্থিত থাকবেন। ওনার বক্তব্যের বিষয় “সাহিত্য ও সংস্কৃতি চর্চায় সন্দ্বীপ”।এটি নিঃসন্দেহে আমাদের সন্দ্বীপিদের জন্য একটি গর্বের বিষয়। বাংলা নববর্ষ ১৪৩০ এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে ভারত ও বাংলাদেশের শিল্প-সাহিত্য – সংস্কৃতি অঙ্গনের আমন্ত্রিত গুণীজনদের নিয়ে অনুষ্ঠিত হবে উক্ত অনুষ্ঠান।অনুষ্ঠানটি সংস্থার কলকাতা কার্যালয় ১৯ বনমালী নস্কর রোড (বেহালা থানার উল্টোদিকে গোবিন্দ মিষ্টি দোকানের পাশে) অনুষ্ঠিত হবে।

বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক পরিষদ এর কর্নধার দীপক বন্দোপাধ্যায় জানান অনুষ্ঠানে বিষয় ভিত্তিক আলোচনা,গান, আবৃত্তি, নিত্য পরিবেশন ও স্ব-রচিত গল্প ও কবিতা পাঠ করবেন অনেক প্রতিষ্ঠিত কবি গুনী লেখক ও নিত্য শিল্পীরা । বিষয় ভিত্তিক আলোচনায় মূল আলোচক হিসাবে অংশ নেবেন রাজশাহীর লেখক ও সমাজ সেবক আসাদদুজ্জামান জুয়েল,সন্দ্বীপ সন্তান কবি ও সাংবাদিক বাদল রায় স্বাধীন, কলকাতার বিশিষ্ট সাংবাদিক, চিত্র পরিচালক ও লেখক পার্থ ভট্টাচার্য। আলোচনার বিষয় নির্ধারন করা হয়েছে “বিশ্ব সাহিত্যের বিস্ময় রবীন্দ্রনাথ ঠাকুর, “সাহিত্য ও সংস্কৃতি চর্চায় সন্দ্বীপ এবং রবীন্দ্র সাহিত্যে আমি। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার থাকবেন হ্যালো টেস্টিং ও বার্তা এখন। অনুষ্ঠানটি সফল ভাবে সুসম্পন্ন করার জন্য সকল বন্ধু ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেছেন আয়োজক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ সহ সন্দ্বীপ সন্তান বাদল রায় স্বাধীন।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...