বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

বায়েজিদে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ৭ বছর পর গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে সাত বছর ধরে পলাতক থাকার পর তরুণীকে ধর্ষণ ও নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৪ মে) নগরীর বায়েজিদ এলাকা থেকে আলী আকবর নামে ওই দণ্ডিত আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব জানায়, ২০১৫ সালের নভেম্বরে নিহত ওই তরুণীকে নোটারি পাবলিকের ঘোষণার মাধ্যমে বিয়ে করেন ফটিকছড়ির ডলু আরলিয়া গ্রামের আলী আকবর। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুরবাড়ি থেকে টাকা চাওয়ার জন্য ওই তরুণীকে চাপ দিতে থাকে সে।

এ নিয়ে স্বামী-স্ত্রী দ্বন্দ্বের এক পর্যায়ে ২০১৬ সালের ২০ জানুয়ারি ভুজপুর থানার বাদুরখিল এলাকার একটি খামারবাড়িতে আটকে রেখে ওই তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে আলী আকবর।পরে গাছের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করলেও মরদেহ উদ্ধারের পর পালিয়ে যায় সে।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালের ১৯ মার্চ তাকে মৃত্যুদণ্ড দেয় চট্টগ্রামের একটি আদালত। মামলার তদন্তে উঠে আসে, প্রথম বিয়ে ও স্ত্রী থাকার বিষয়টি গোপন করে করা এই বিয়ের নিবন্ধনই ছিলো না। এছাড়া বিয়ে নিয়ে নোটারি পাবলিকের ঘোষণাটিও ছিলো মিথ্যা।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে সাতজনই শিশু। সবাই একটি মাদ্রাসার...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম...

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে...

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...