শনিবার, ২৭ জুন ২০২৬

হালদায় অভিযানে ৩ হাজার মিটার নিষিদ্ধ ঘেরা জাল জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর প্রায় ২০ কিমি. এলাকাজুড়ে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে ৩ হাজার মিটার ঘেরা জাল, ১টি নৌকা ও মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার (৪ মে) উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযানটি শুরু হয় ভোর ৫টা হতে।

নির্বাহী অফিসার বলেন, সকাল ৯টা পর্যন্ত হালদার প্রায় ২০ কিলোমিটার এলাকা মনিটর করা হয়। পুরো অভিযানে হালদা নদীর হাটহাজারীর অংশের উত্তর মাদার্শা, গড়দুয়ারা, ছিপাতলী, নাঙ্গলমোড়া, গুমান মর্দ্দন ও ধলই ইউনিয়ন থেকে মোট ৬টি ঘেরা জাল জব্দ করা হয়, যার আনুমানিক দৈর্ঘ্য ৩০০০ মিটার। এছাড়া রাউজান ও ফটিকছড়ি অংশ থেকেও জাল, নৌকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়।

তিনি বলেন, হালদায় আসন্ন প্রজনন মৌসুমকে কেন্দ্র করে কিছুদিন ধরে মা মাছের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এ সুযোগে মৎস্য শিকারিরা দেশীয় নানাবিধ কৌশলে মাছ শিকার করার চেষ্টা করছে। স্থানীয় ও গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের আলোকে একটি টিম প্রায় ৫ ঘণ্টা অভিযান পরিচালনা করে।

অভিযানে সহযোগিতা করেন গুমান মর্দ্দন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, আইডিএফ মৎস্য কর্মকর্তা ফয়েজ রাব্বানী ও উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীগণ।

তিনি আরও বলেন, হালদায় আসন্ন ডিম সংগ্রহ মৌসুমকে সামনে রেখে মা মাছ সুরক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় নিয়মিত মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। মা মাছ সুরক্ষিত থাকলে ডিম তথা রেনু উৎপাদনের পরিমাণ বাড়বে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পাশাপাশি হালদা পাড়ের সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...