বুধবার, ১৫ জুলাই ২০২৬

জলবায়ু খাতে এডিবির ঋণ পাবে বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

জলবায়ু মোকাবিলায় ২০২৩ থেকে ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার অর্থায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক(এডিবি)। এ অর্থায়ন থেকে প্রকল্পের আওতায় ঋণ পাবে বাংলাদেশও।

বৃহস্পতিবার এডিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দক্ষিণ কোরিয়ার ইঞ্চনে অনুষ্ঠিত হচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫৬তম বার্ষিক সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় দিন বুধবারের (৩ মে) আয়োজন ছিল ‘গভর্নরস সেমিনার’। অর্থাৎ এডিবির পরিচালনা পরিষদের সদস্যদের নিয়ে সেমিনার।

সেমিনারে জলবায়ু মোকাবিলার বিষয়টি উঠে আসে। মূলত সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় ব্যাংকের প্রধানরাই এডিবির গভর্নর। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘রিবাউন্ডিং এশিয়া: রিকভার, রিকানেক্ট, অ্যান্ড রিফর্ম’। অর্থাৎ ‘এশিয়ার আবার ফিরে আসা: পুনরুদ্ধার, পুনঃসংযোগ এবং সংস্কার’। এটি ছিল সেমিনারে আলোচনার বিষয়।

আলোচনায় অংশ নেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি নিয়েলস আন্নেন এবং এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া। সেমিনার সঞ্চালনা করেন সাংবাদিক এবং এসওএএস ইউনিভার্সিটি অব লন্ডনের প্রেসিডেন্ট জয়নাব বাদাউই।

এডিবি জানায়, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু মোকাবিলায় উদ্ভাবনী অর্থ সুবিধা চালু করছে এশীয় উন্নয়ন ব্যাংক। এটি যুগান্তকারী প্রকল্প, যা এডিবিকে অত্যন্ত প্রয়োজনীয় জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করতে সহায়তা করবে। লিভারেজড গ্যারান্টি মেকানিজমের মাধ্যমে তিন বিলিয়ন মার্কিন ডলার গ্যারান্টি রেখে নতুন জলবায়ু বিনিয়োগে ১৫ বিলিয়ন পর্যন্ত বিনিয়োগ করা যাবে। এভাবে ২০৩০ সাল নাগাদ ১০০ বিলিয়ন মার্কিন ডলার জলবায়ু খাতে অর্থায়নের করার উচ্চাকাঙ্ক্ষা নিয়েছে সংস্থাটি। এশীয়ার দেশগুলো সঠিক ও যৌক্তিকভাবে এ অর্থ ব্যবহার করতে পারবে।

এডিবির সদস্যভুক্ত দেশ হওয়ায় ১০০ বিলিয়ন মার্কিন ডলারে ভাগ বসাতে পারে বাংলাদেশও। জলবায়ু পরিবর্তনে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। পুরো বিশ্বে যার নেতিবাচক প্রভাব পড়ছে। বাংলাদেশে এর ভয়াবহ প্রভাব পড়ছে। জলবায়ু যত দ্রুত পরিবর্তন হচ্ছে, এর বিরূপ প্রভাবও তত দ্রুত দৃশ্যমান হচ্ছে।

আগামী পাঁচ বছরে (২০২১-২০২৫) এডিবি বাংলাদেশকে এক হাজার ২০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে। বর্তমান বিনিময় মূল্য হিসাবে (ডলার ১০৬ টাকা) টাকার অংকে এ অর্থের পরিমাণ এক লাখ ২৭ হাজার ২০০ কোটি টাকা। নতুন কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজিও (সিপিএস) ঘোষণা করেছে এডিবি। এডিবির নতুন জলবায়ু ফান্ড থেকে ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ।

এই বিভাগের সব খবর

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ নিয়ে ভারত সরকার কোনো মন্তব্য করেনি। তবে জানিয়েছে, যেকোনো প্রত্যর্পণ আইনগত বিষয়। আইনি প্রক্রিয়াতেই...

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

চট্টগ্রাম নগরে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতের ফলে নগরীর যেসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেসব স্থানের জলাবদ্ধতার প্রকৃত কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চট্টগ্রাম...

বন্যার্তদের কাছে খাবার পৌঁছে দিতে হবে: রিজভী

পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা...

সর্বশেষ

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা...

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

চট্টগ্রাম নগরে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতের ফলে নগরীর যেসব এলাকায়...

বন্যার্তদের কাছে খাবার পৌঁছে দিতে হবে: রিজভী

পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান...

৩ দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত, পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের সঙ্গে...

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র...