শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চট্টগ্রামে খেলাঘর’র ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’র ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রাম মহানগর কমিটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২ মে) বিকেলে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালন করা হয়।

পরে খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সহ-সভাপতি দেবাশীষ রায়’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন খেলাঘর আন্দোলনের অন্যতম পুরোধা বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি নাথ, খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, সাবেক প্রেসিডিয়াম সদস্য আশীষ ধর, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রোজী সেন, খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য পার্থ প্রতীম নাহা, ইসরাত সুলতানা সুইটি, প্রীতম দাশ, জয়ন্ত রাহা, সদস্য অমিত হোড়, জনার্দ্দন বনিক, রবিশংকর সেন নিশান, শুচিস্মিতা চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, খেলাঘর ১৯৫২ সাল থেকে একটি অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও মানবিকবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। বৈজ্ঞানিক ধ্যান-ধারণা প্রসারের মধ্য দিয়ে শিশুর জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে খেলাঘর কর্মীরা কাজ করে যাচ্ছে। খেলাঘর শিশু-কিশোরদের সুস্থ দেহ ও মন গঠন, সাহিত্য-সংস্কৃতি, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির চর্চা এবং সৃজনশীল কাজের মধ্য দিয়ে প্রতিভার বিকাশ এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও শিক্ষার প্রসারে কাজ করে।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...