সোমবার, ২২ জুন ২০২৬

বাংলাদেশে আসছেন না মেসিরা

- Advertisement -
Single page 1st Paragraph

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। আগামী ফিফা জুন উইন্ডোতে বিশ্বচ্যাম্পিয়দের বাংলাদেশে আনার চেষ্টা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চলতি বছরের জানুয়ারিতে এ বিষয়ে চলছিল তুমুল আলোচনা। তবে শেষপর্যন্ত বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (আফা) সঙ্গে যোগাযোগ করলে দেশটির পক্ষে জানানো হয় আসন্ন জুনে বাংলাদেশে আসছে না তারা।

এ বিষয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‌‌‘উভয়পক্ষ (দুই ফেডারেশন) চুক্তি করার পর্যায়ে ছিলাম। আমাদের স্টেডিয়ামের (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) সংস্কার কাজ চলছে। এই পরিস্থিতিতে বিশ্বচ্যাম্পিয়নদের আনা সম্ভব হচ্ছে না।’

এর আগে জানুয়ারির দিকে যখন বাফুফে উদ্যোগ নেয়, তখনও স্টেডিয়াম অপ্রস্তুত ছিল এবং জুনের মধ্যে পরিপূর্ণ স্টেডিয়াম পাওয়া কঠিনই ছিল। এরপরও আর্জেন্টিনাকে প্রস্তাব দেওয়ার কারণ সম্পর্কে বাফুফে সভাপতি বলেন, ‘আমাদের একটা চেষ্টা ছিল বিশ্বচ্যাম্পিয়ন দল প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে বাংলাদেশে আসুক। আর্জেন্টিনাও বাংলাদেশে আসার জন্য যথেষ্ট আগ্রহী ছিল। স্টেডিয়াম নিয়ে ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া পরিষদ কাজ করছে। এটি পরিপূর্ণ করতে তাদের আরও সময় প্রয়োজন বলে জানিয়েছে।’

জুনের ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার প্রতিনিধি দল বাংলাদেশে আসতে চেয়েছিল। স্টেডিয়াম অপ্রস্তুত থাকায় বাফুফে সেই প্রতিনিধি দলকেও আসার আমন্ত্রণ জানাতে পারেনি। তবে ঈদের ছুটির পর আনুষ্ঠানিকভাবে জুন উইন্ডোতে ম্যাচ আয়োজন সম্ভব নয় বলে জানিয়েছে। একইসঙ্গে আর্জেন্টিনাকে অবহিত করা হয়েছে, জুন উইন্ডোতে না হলেও স্টেডিয়াম পরিপূর্ণতা পেলে আবার আনার চেষ্টা করবে বাফুফে।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...