শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ভিন্ন পদ্ধতিতে ডিভোর্স উদযাপন ভাইরাল অভিনেত্রীর

- Advertisement -
Single page 1st Paragraph

অভিনেত্রী শালিনির হাতে ডিভোর্সের ফেস্টুন। তার চোখে-মুখে মুক্তির উচ্ছ্বাস। কখনো স্বামীর সঙ্গে তোলা ছবি ছিঁড়ে ফেলছেন। কখনো আবার এক হাতে মদের বোতল নিয়ে সগর্বে জানিয়ে দিচ্ছেন তার জীবনে ৯৯টা সমস্যা থাকলেও, স্বামী তার মধ্যে একটা আর নয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে এমন দৃশ্য দেখা যায়।

বিয়েবিচ্ছেদ যে কোনো দম্পতির জন্য বেদনার। কিন্তু তামিল টিভি অভিনেত্রীর দৃষ্টিতে তা ভিন্ন। আর এজন্য বিয়েবিচ্ছেদকে উদযাপন করতে ভিন্নধর্মী ফটোশুটে করিয়েছেন। যার ছবি এখন অন্তর্জালে ভাইরাল। এসব ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে বিশেষ বার্তাও দিয়েছেন এই অভিনেত্রী। সাহসী পদক্ষেপকে অনেক সাধুবাদ জানিয়েছেন, আবার অনেকে তাকে নিয়ে কড়া সমালোচনা করছেন।

এসব ছবি পোস্ট করে শালিনি ক্যাপশনে লিখেছেন— ‘যেসব নারীরা নির্বাক তাদের জন্য একজন ডিভোর্সি নারীর এই বার্তা। একটি খারাপ বিয়ে থেকে বেরিয়ে আসাই উচিত। কারণ সুখী হওয়ার প্রত্যাশা আপনারও রয়েছে। আপনার ভবিষ্যৎ ও সন্তানের ভবিষ্যতের জন্য নিজেক নিয়ন্ত্রণ করুন এবং প্রয়োজণীয় পরিবর্তনগুলো জরুরি।’

শালিনি মনে করেন ডিভোর্স হলেই কেউ ব্যর্থ নন। এ অভিনেত্রী বলেন, ‘বিয়েবিচ্ছেদ মানেই আপনি ব্যর্থ নন। আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের জন্য এটি টার্নিং পয়েন্ট। বিয়ে থেকে বেরিয়ে এসে একা জীবনযাপনের জন্য সাহস লাগে। আর সেই সমস্ত নারীদের জন্য আমার এই আত্মত্যাগ।’

ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা জানিয়েছে, ২০২০ সালে রিয়াজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন শালিনি। এ দম্পতির রিয়া নামে একটি কন্যা সন্তান রয়েছে। কয়েক মাস আগে শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ করেন স্বামীর বিরুদ্ধে। তারপর বিয়েবিচ্ছেদের আবেদন করেন। সর্বশেষ ডিভোর্সের পর ভিন্নধর্মী ফটোশুট করে উল্লাস করেন এই অভিনেত্রী।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...